News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Brahmaputra : চীন জলপ্রবাহ ঘুরিয়ে দিলেও ব্রহ্মপুত্র নদ শুকিয়ে যাবে না : বোর্ড চেয়ারম্যান
Image

Brahmaputra : চীন জলপ্রবাহ ঘুরিয়ে দিলেও ব্রহ্মপুত্র নদ শুকিয়ে যাবে না : বোর্ড চেয়ারম্যান

আগরতলা, ১১ এপ্রিল (হি. স.): ব্রহ্মপুত্রের জলপ্রবাহ চীন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেও আমাদের উপর তাতে বিশেষ প্রভাব পড়বে না। ব্রহ্মপুত্র নদ শুকিয়ে যাবে না। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে একথা সাফ জানালেন ব্রহ্মপুত্র বোর্ডের চেয়ারম্যান রাজীব যাদব।

তিনি এবিষয়ে বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বলেন, নদী প্রকৃতির উপর নির্ভরশীল। ব্রহ্মপুত্র নদের ৬০ শতাংশ জল ভারতের অংশেই উত্পত্তি হয়ে প্রবাহিত হচ্ছে। অধিকাংশই অরুণাচল প্রদেশে রয়েছে। এক্ষেত্রে জল প্রবাহ ঘুরিয়ে দেওয়া হলেও ভারতের উপর তার প্রভাবের পরিমাণ খুবই নগণ্য হবে।এদিকে, ত্রিপুরার নদীগুলি নিয়ে নতুন করে অধ্যয়নের প্রয়োজন রয়েছে। তার জন্য ত্রিপুরা সরকার সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। তাঁর কথায়, উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের ধরণ বদলেছে। আবহাওয়ার পরিবর্তনের উপর নির্ভর নদীগুলিরও অধ্যয়ন জরুরী বলে তিনি মনে করেন।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top