উনা, ৪ এপ্রিল (হি.স.): হিমাচল প্রদেশের উনা জেলায় সতর্কতামূলক ল্যান্ডিং করল ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার। যান্ত্রিক ত্রুটির কারণেই বিপত্তি বলে মনে করা হচ্ছে। সোমবার সকাল পৌনে আটটা নাগাদ উনা জেলায় খালি স্থানে ল্যান্ড করে চিতা হেলিকপ্টারটি। রুটিন প্রশিক্ষণের সময়ই হেলিকপ্টারটি ল্যান্ডিং করে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল ৭.৪৫ মিনিট নাগাদ হিমাচল প্রদেশের উনা জেলায় সতর্কতামূলক ল্যান্ডিং করে একটি চিতা হেলিকপ্টার। রুটিন প্রশিক্ষণের সময়ই হেলিকপ্টারটি ল্যান্ড করে। হেলিকপ্টারটি মেরামত ও উদ্ধারে সহায়তার জন্য আরেকটি হেলিকপ্টার পাঠানো হয়েছিল।

