News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : রাজস্থানে আত্মঘাতী চিকিৎসক , ত্রিপুরায় বিক্ষোভ
Image

Protest : রাজস্থানে আত্মঘাতী চিকিৎসক , ত্রিপুরায় বিক্ষোভ

আগরতলা, ১ এপ্রিল : রাজস্থানে এক মহিলা চিকিৎসক আত্মঘাতী হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার আগরতলায় জিবি হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা কাল বেজ পরিধান করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 


ঘটনার বিবরণে জানা গেছে, রাজস্থানের একটি হাসপাতালে এক প্রসূতি মায়ের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃতার পরিবারের লোকজন চিকিৎসককে দায়ী করেন। এনিয়ে অভিযোগের ভিত্তিতে কোন ধরনের বিভাগীয় তদন্ত না করেই মহিলা চিকিৎসককে দোষী সাব্যস্ত করা হয়। কোন ধরনের তদন্ত না করেই মহিলা চিকিৎসককে দোষী সাব্যস্ত করার ফলে ওই মহিলা চিকিৎসক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং শেষপর্যন্ত আত্মঘাতী হন। 


এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা দেশে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তারা দাবি করেছেন, ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে হবে। কর্মস্থলে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি উঠেছে।

Releated Posts

এডিসি নির্বাচনকে সামনে রেখে সাব্রুমে বিজেপির জনসংযোগ অভিযান

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৭ পূর্ব মুহুরীপুর-ভুরাতলী…

ByByReshmi Debnath Apr 3, 2026

গুড ফ্রাইডে পালিত, আগরতলার ডন বস্কো স্কুলে বিশেষ প্রার্থনা সভা

আগরতলা, ৩ এপ্রিল: আজ গুড ফ্রাইডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনেই যিশু খ্রিস্ট-এর ক্রুশবিদ্ধ…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ধর্মনগরে উপনির্বাচন ঘিরে ভোটকর্মীদের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ এপ্রিল: ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে শুরু হয়েছে ভোটকর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া।…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

যুদ্ধের আঁচে উত্তপ্ত বাজার, বামুটিয়া কালী বাজারে চায়ের দামে আগুন প্রশাসনের নীরবতায় ক্ষোভ

বামুটিয়া ৩ এপ্রিল: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল এবং আমেরিকা-কে ঘিরে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি যেন বিশ্ব অর্থনীতিতে এক অস্থিরতার ঝড়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top