News Flash

  • Home
  • বিদেশ
  • বৃষ্টি ও ভূমিধসে ধ্বংসস্তূপে পরিণত ব্রাজিলের পেট্রোপলিস, মৃত্যু বেড়ে ১১৭
Image

বৃষ্টি ও ভূমিধসে ধ্বংসস্তূপে পরিণত ব্রাজিলের পেট্রোপলিস, মৃত্যু বেড়ে ১১৭

রিও ডি জেনেইরো, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): ব্রাজিলের রিও ডি জেনেইরোর পেট্রোপলিস শহরে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট কাদার স্রোত ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১৭-তে পৌঁছেছে। রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পেট্রোপলিস শহর, কাদার স্রোতে ঢাকা পড়েছে বহু ঘরবাড়ি। ভেসে গিয়েছে অনেক গাড়িও। গত মঙ্গলবারের বৃষ্টিতে কার্যত বিধ্বস্ত গোটা পেট্রোপলিস। গৃহহীন কমপক্ষে ৭০০ জন, আপাতত স্কুল অথবা অন্যান্য আশ্রয়কেন্দ্র তাঁদের ঠিকানা। এখনও বহু মানুষের খোঁজ পাওয়া যায়নি।

প্রায় ৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। রিও ডে জেনেইরো-র গভর্নর ক্লদিয়ো কাস্ত্রো জানিয়েছেন, পেট্রোপলিসে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও ল্যাম্পপোস্টে ঝুলছে গাড়ি, আবার কোথাও গাড়ি উল্টে পড়ে। এখনও বহু জায়গায় কাদার স্তর রয়েছে। যদি কাউকে বাঁচানো যায়, সেই আশায় দিনরাত উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকারী দল।

Releated Posts

বাংলাদেশ-নেপাল অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিনোদ চৌধুরী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): বাংলাদেশ ও নেপালের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ভারতের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে…

ByByNews Desk Apr 5, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন পথে, নিরাপত্তা-যোগাযোগ-গোয়েন্দা সহযোগিতায় জোর

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে, যেখানে নিরাপত্তা,…

ByByNews Desk Apr 4, 2026

বালুচিস্তানে আরও এক ছাত্রের মৃতদেহ উদ্ধার, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ মানবাধিকার সংগঠনের

কোয়েটা, ৪ এপ্রিল(আইএএনএস): পাকিস্তানের বালুচিস্তানে আরও এক বালুচ ছাত্রকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠল একটি মানবাধিকার…

ByByNews Desk Apr 4, 2026

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ২ শিশু, আহত প্রায় ৩০: তালিবান দাবি

কাবুল, ৩ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণ ও ড্রোন হামলায় অন্তত দুই শিশুর মৃত্যু হয়েছে এবং প্রায়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top