News Flash

  • Home
  • দিনের খবর
  • মাদক ও অস্ত্র পাচারের ছক বানচাল, বিএসএফ গুলি করতেই পাকিস্তানে পালাল ড্রোন
Image

মাদক ও অস্ত্র পাচারের ছক বানচাল, বিএসএফ গুলি করতেই পাকিস্তানে পালাল ড্রোন

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে মাদক ও অস্ত্র পাচারের প্রচেষ্টা ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ড্রোনের সাহায্যে চলছিল মাদক ও অস্ত্র পাচার, কিন্তু সেই ড্রোন লক্ষ্য করে বিএসএফ গুলি চালাতেই পাকিস্তানের দিকে চলে যায়। মঙ্গলবার গভীর রাত একটা নাগাদ গুরুদাসপুর সেক্টরের পঞ্জগ্রাইন এলাকায় পাকিস্তানের দিক থেকে সন্দেহজনক একটি বস্তু উড়ে আসতে দেখেন বিএসএফ জওয়ানরা। তৎক্ষণাৎ ওই বস্তুটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

পরে ঘাগ্গার ও সিংহোকে গ্রামে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মাদক ভর্তি দু’টি হলুদ রঙের প্যাকেট। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ড্রোনের মাধ্যমে নিয়ে আসা হয়েছিল ওই প্যাকেট। সীমান্তের কাঁটাতার থেকে কয়েক কিলোমিটার দূরেই মিলেছে ওই প্যাকেট। প্যাকেট থেকে মিলেছে একটি পিস্তলও। ড্রোনটি সম্ভবত পাকিস্তানের দিকে চলে গিয়েছে।

Releated Posts

বর্ধমানে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এলাকায় উত্তেজনা

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নারুগোপাল ভাকতকে পুলিশি কাজে বাধা…

ByByNews Desk Apr 27, 2026

রাজস্থানের বিধানসভায় আবারও বোমা হুমকি, তীব্র আতঙ্ক, জোরদার নিরাপত্তা তল্লাশি

জয়পুর, ২৭ এপ্রিল (আইএএনএস): রাজস্থানের বিধানসভায় সোমবার ফের বোমা হুমকির ইমেল আসায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব…

ByByNews Desk Apr 27, 2026

বঙ্গের দ্বিতীয় দফা ভোটের আগে কড়া বার্তা নির্বাচন কমিশনের, ভোটার ভীতি বা বিস্ফোরণ ঘটনায় গাফিলতি হলে রেহাই নয় পুলিশের

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন…

ByByNews Desk Apr 26, 2026

ভারত-নিউজিল্যান্ড বাণিজ্য চুক্তির আগে আগ্রায় শিল্পপতিদের সঙ্গে বৈঠক, ‘ওয়ার্ল্ড ক্যাপিটাল অব ফুটওয়্যার’ ব্র্যান্ড চালু করলেন পীযূষ গোয়াল

নয়াদিল্লি/আগ্রা, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগে উত্তরপ্রদেশের আগ্রায় বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top