News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • মহিলা ক্ষমতায়ন ও কৃষিক্ষেত্রে জোর, ‘লোক কল্যাণ সঙ্কল্প পত্র’ প্রকাশ বিজেপির
Image

মহিলা ক্ষমতায়ন ও কৃষিক্ষেত্রে জোর, ‘লোক কল্যাণ সঙ্কল্প পত্র’ প্রকাশ বিজেপির

লখনউ, ৮ ফেব্রুয়ারি (হি.স.): মহিলাদের ক্ষমতায়ন, কৃষিক্ষেত্রে জোর দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হয়েছে বিজেপির ‘লোক কল্যাণ সঙ্কল্প পত্র’-তে। মঙ্গলবার উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির ‘লোক কল্যাণ সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। এদিন লখনউতে আয়োজিত ‘লোক কল্যাণ সঙ্কল্প পত্র’ প্রকাশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উত্তর প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিংও।

এদিন নিজের বক্তৃতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, উত্তর প্রদেশের চিনিকলগুলিকে সংস্কার ও আধুনিকীকরণ করা হবে। উত্তর প্রদেশের আখ চাষিদের আয় বাড়ানোর লক্ষ্যে কাজ করা হবে। অমিত শাহ আরও বলেছেন, “প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সমস্ত সুবিধাভোগীদের প্রতি বছর হোলি এবং দীপাবলিতে বিনামূল্যে দু’টি এলপিজি সিলিন্ডার প্রদান করা হবে। সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং স্বাস্থ্য বন্ধুদের আয়ুষ্মান ভারত-এর অধীনে স্বাস্থ্য বীমা প্রদান করা হবে।”

‘লোক কল্যাণ সঙ্কল্প পত্র’ অনুসারে, মা-বোনেদের জন্য মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার করা হবে। উত্তর প্রদেশ পাবলিক সার্ভিস কমিশন-সহ সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের সংখ্যা দ্বিগুণ করা হবে। রানি লক্ষ্মী বাই যোজনার অধীনে কলেজের ছাত্রীদের বিনামূল্যে স্কুটি বিতরণ করা হবে। এছাড়াও ‘লোক কল্যাণ সঙ্কল্প পত্র’ উল্লেখ করা হয়েছে, সমস্ত সার্বজনীক স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সিসিটিভি ক্যামেরা এবং ৩,০০০ পিঙ্ক পুলিশ বুথ স্থাপন করা হবে। অবন্তী বাই লোধি স্বনির্ভর গোষ্ঠী মিশনের অধীনে, ৫ হাজার কোটি টাকা ব্যয়ে ৫ লক্ষ নতুন মহিলা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “স্বামী বিবেকানন্দ যুব সশক্তিকরণ যোজনার অধীনে ২ কোটি ট্যাবলেট এবং স্মার্টফোন বিতরণ করা হবে। মেজর ধ্যানচাঁদ ক্রীড়া পরিকাঠামো মিশন চালু হবে। মা অন্নপূর্ণা ক্যান্টিনের স্থাপনা হবে, যার অধীনে দরিদ্রদের জন্য সর্বনিম্ন মূল্যে খাবারের ব্যবস্থা করা হবে।”

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top