উদয়পুর, ৭ ফেব্রুয়ারি : বাবাকে মারধর করার অভিযোগে কুলাঙ্গার পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম রোহন জমাতিয়া। ঘটনা উদয়পুরের মহারানী এলাকায়।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই বাবার উপর নির্যাতন চালিয়ে আসছিল কুলাঙ্গার পুত্র রোহন জমাতিয়া। নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বাবা রাধাকিশোর পুর থানার পুলিশকে অবগত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। শেষ পর্যন্ত পুলিশ কুলাঙ্গার পুত্রকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তার বিরুদ্ধে মামলা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ধরনের অসামাজিক কার্যকলাপের ফলে এলাকার পরিবেশ কলুষিত হচ্ছে বলেও এলাকাবাসী অভিযোগ করেছেন।
2022-02-07

