News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Salary : বিভিন্ন ব্লকে রেগা প্রকল্পে নিযুক্ত কর্মীরা বেতন পাচ্ছেন না
Image

Salary : বিভিন্ন ব্লকে রেগা প্রকল্পে নিযুক্ত কর্মীরা বেতন পাচ্ছেন না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ তিনমাস ধরে বেতনহীন টেপানিয়া, কিল্লা ব্লকের রেগা প্রকল্পে কর্মরত জিআরএস, টেকনিক্যাল অ্যাসিসটেন্ট, কম্পিউটার অপারেটর, প্রোগ্রাম অ্যাসিসটেন্টরা৷ রেগা প্রকল্পের কর্মচারীরা বিডিও থেকে জেলাশাসকের দুয়ারে দুয়ারে ঘুরেও সমাধান খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ৷ এফ টি ও-তে এই দুই ব্লকের রেগা কর্মচারীদের নাম-ই নাকি শো করছে না অনলাইনে৷ আজব অবস্থার শিকার হয়ে মহা সমস্যায় ভুগছেন রেগা প্রকল্পের কর্মচারীর পরিবার গুলো৷ অভিযোগ রেগা প্রকল্পে অনিয়মিত কর্মচারীরা দীর্ঘদিন ধরেই কাজ করছেন৷ তাদের নিয়মিত পরিশ্রমের ফসল হিসাবে রাজ্যে রেগা প্রকল্পে গড়ে উঠেছে বহু নির্মান হয়েছে৷ গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি নেতারা গোটা ত্রিপুরা ঘুরে ঘুরে বলেছিলেন বিজেপি ক্ষমতায় আসলে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবেন৷ ভিশন ডকুমেন্টের প্রথম দশ অ্যাকশন পয়েন্টে এই প্রতিশ্রুতিও লেখা হয়েছিল৷ কিন্তু ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর সেই প্রতিশ্রুতি ভুলে গেছেন বলেও অভিযোগ৷ ঘটনার বিবরনে জানা গেছে টেপানিয়া, কিল্লা দুই ব্লকে রেগা প্রকল্পে জিআরএস, টেকনিক্যাল অ্যাসিসটেন্ট, কম্পিউটার অপারেটর, প্রোগ্রাম অ্যাসিসটেন্ট সব মিলিয়ে সত্তর জনের উপর অনিয়মিত কর্মচারী রয়েছেন৷ আগে তাদের মাসিক বেতন মহাকরণ থেকে বিডিও’’র একাউন্টে ঢুকতো৷ সেখান থেকেই কর্মচারীরা বেতন নিতেন৷ তিনমাস আগে সিদ্ধান্ত হয় এবার রেগা প্রকল্পের অনিয়মিত কর্মচারীদের বেতন সরাসরি ঢুকবে দিল্লী থেকে৷ খবরে প্রকাশ দুই ব্লকের রেগার কর্মচারীরা বেতন না পেয়ে দুয়ারে দুয়ারে ঘুরে জানতে পেরেছেন তাদের নাম-ই নাকি এফ টি ও-তে তথা অনলাইনে শো করছে না৷ যারফলে তিনমাস ধরে বেতনহীন অনিয়মিত কর্মচারীরা৷ এখন বেতনহীন কর্মচারীদের পরিবার পরিজনদের নিয়ে সংসার চালানোটা একপ্রকার মুস্কিল হয়ে পড়েছে৷ রেগা কর্মচারীরা খুব শীঘ্রই এই সমস্যার সুরাহা চাইছেন৷

Releated Posts

ত্রিপুরায় ভোটের আগে ইভিএম ব্যবহারে অনিয়মের অভিযোগ বামফ্রন্টের

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলল সিপিআই(এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট।…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)…

ByByReshmi Debnath Apr 3, 2026

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top