মুম্বই, ২২ জানুয়ারি (হি.স.): ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তবে, এখনও আইসিইউ-তেই রয়েছেন কিংবদন্তি গায়িকা। চিকিৎসকরা সর্বদা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন। শনিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক (যিনি লতা মঙ্গেশকরের চিকিৎসা করছেন) ডাঃ প্রতীত সামদানি জানিয়েছেন, “লতা মঙ্গেশকর এখনও আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার তাঁর শারীরিক অবস্থায় অনেকটাই উন্নতি হয়েছে।”
গত ৯ জানুয়ারি থেকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন লতা মঙ্গেশকর। করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, কোভিড ছাড়াও নিউমোনিয়ায় অসুস্থ তিনি। ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। সম্ভবত আরও কিছু দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। তারপরই ছুটি দিয়ে দেওয়া হতে পারে গায়িকাকে।

