বিধানসভার প্রাক্তন অধ্যক্ষের নেতৃত্বে অভিযান, মদ বাজেয়াপ্ত

আগরতলা, ২২ জানুয়ারি : প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাসের নেতৃত্বে এলাকার বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ দেশী মদ বাজেয়াপ্ত করা হয়েছে।


সংবাদ সূত্রে জানা গেছে, প্রতাপগড় বিধানসভা এলাকার বেশ কিছু বাড়িঘরে দেশী মদ তৈরি করা হচ্ছিল। এসব দেশী মদ পান করে  মাতালরা এলাকার পরিবেশ কলুষিত করে চলেছে। সেই অভিযোগের ভিত্তিতে এই এলাকার বিধায়ক রেবতী মোহন দাস নিজে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পাঁচটি বাড়িতে হানা দেন। ওই বাড়িতে দেশী মদ তৈরি করা হতো। অভিযান চালিয়ে মদ তৈরির বিভিন্ন সামগ্রী নষ্ট করে দেওয়া হয়েছে।


বিধায়ক জানিয়েছেন এলাকায় সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে এ ধরনের অভিযান চালানো হয়েছে। আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।