দ্বিধা কাটিয়ে হরক সিংকে নিয়েই নিল কংগ্রেস, সদ্য প্রাক্তন নেতার তোপ বিজেপিকে

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): বিজেপি থেকে বহিষ্কৃত হরক সিং রাওয়াতকে নিয়ে যথেষ্ট দ্বিধার মধ্যে ছিল কংগ্রেস। দ্বিধা কাটিয়ে হরক সিংকে দলে নিয়েই নিল কংগ্রেস। শুক্রবার উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা হরিশ রাওয়াতের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন হরক সিং রাওয়াত। এদিন কংগ্রেসে যোগ দেওয়ার পরই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন হরক সিং। বলেছেন, বিজেপি আমাকে ‘ব্যবহার’ ও ‘ছুড়ে ফেলা’ ভেবেছিল।

প্রায় ছ’বছর আগের কথা, ন’জন বিধায়ককে নিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন হরক সিং রাওয়াত। সেই দলত্যাগের ফলেই উত্তরাখণ্ডে কংগ্রেস সরকার সংখ্যালঘু হয়ে পড়েছিল। জারি হয়েছিল রাষ্ট্রপতি শাসন। সেই হরক সিং রাওয়াতকে কিছুদিন আগে বহিষ্কার করে বিজেপি। তারপর থেকেই কংগ্রেসে ফেরার জন্য মুখিয়ে ছিলেন হরক সিং। তবে, তাঁকে দলে ফেরানো নিয়ে দ্বিধার মধ্যে ছিল কংগ্রেস। অবশেষে শুক্রবার কংগ্রেসে যোগ দিলেন হরক সিং।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হরক সিং রাওয়াত বলেছেন, “১০ মার্চ কংগ্রেস যখন পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় উত্তরাখণ্ডে জয়লাভ করবে, সেটাই হবে আমার ক্ষমা চাওয়া। বিজেপি আমাকে ‘ব্যবহার’ ও ‘ছুড়ে ফেলা’ ভেবেছিল। আমি ভীষণ হতাশ ছিলাম। আমি প্রতিশ্রুতি মতো শেষ মুহূর্তেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিনি