অস্ট্রেলিয়ান ওপেনে বড় বিপর্যয়, অ্যান্ডি মারে কোয়ালিফায়ার ট্যারো ড্যানিয়েলসের কাছে হার

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১২০ নম্বর থাকা কোয়ালিফায়ার জাপানের ট্যারো ড্যানিয়েলসের কাছে হেরে বিদায় নিলেন অস্ট্রেলিয়ান ওপেনে তিনবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে।ড্যানিয়েলস পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে মারেকে পরাজিত করেন। ম্যাচটি দুই ঘণ্টা ৪৮ মিনিট ধরে চলে। ডেনিয়েলস অ্যান্ডি মারের বিরুদ্ধে শুরুর দুই সেট ৬-৪, ৬-৪ জিতেন। মারে এক পর্যায়ে তৃতীয় সেটে ৪-৩ এগিয়ে ছিলেন। কিন্তু ট্যারো তারপরে ফিরে আসেন এবং তৃতীয় সেট ৬-৪ জিতে নেন।

মহিলাদের বিভাগে গারবাইন মুগুরুজা এবং ষষ্ঠ বাছাই অ্যানেট কন্টাভিট বৃহস্পতিবার হেরে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।স্পেনের আলিজ কর্নেট ৬-২, ৬-৩ গেমে মুগুরুজাকে পরাজিত করেন। মুগুরুজা নারী বিভাগে বাদ পড়া শীর্ষ বাছাই খেলোয়াড়। মহিলাদের একক বিভাগে অ্যালিজ কর্নেটের বর্তমান র‌্যাঙ্কিং ৬১।