কলকাতা, ১২ জানুয়ারি (হি. স.) : স্বামী বিবেকানন্দের জন্মদিবসে তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানালেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
বুধবার তিলি লিখেছেন, “ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না”। স্বামী বিবেকানন্দের জন্মদিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম।” আসানসোলের নরসিংবাঁধে স্বামীজীর মূর্তিতে মালা দিয়ে সেই ছবি টুইটে দিয়েছেন। সঙ্গে লেখেন, “হিন্দু সংস্কৃতির একজন প্রতীক, যুবকদের জন্য অনুপ্রেরণা এবং একজন মহান ঋষি স্বামী বিবেকানন্দ এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। আমি স্বামীজিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই।

