করোনা পরীক্ষার নতুন নির্দেশিকা প্রকাশ আইসিএমআর-এর

কলকাতা, ১১ জানুয়ারি (হি. স.) : ‘এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে করাতে হবে না কোভিড পরীক্ষা’। অতএব, এই পরিস্থিতিতে কাজে বা অন্য কোনও কারণে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বিনা পরীক্ষাতেই যাওয়া যাবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর প্রকাশিত একটি নির্দেশিকায় মঙ্গলবার এ কথা জানানো হয়েছে। রাখা হয়েছে অনেকগুলি নতুন নিয়ম। বদল আনা হয়েছে পুরনো নির্দেশে।

করোনা আক্রান্ত হওয়ার পর কতদিন নিভৃতবাস, কাকে কাকেই বা করোনা পরীক্ষা করাতেই হবে। এই সংক্রান্ত একটি সংশোধিত গাইড লাইন প্রকাশ করল

আইসিএমআর। নির্দেশিকায় স্পষ্ট বলে দেওয়া হয়েছে—
*সংক্রমিতদের সংস্পর্শে আপনি এসে থাকলেও করোনা পরীক্ষা করাতে হবে না। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে এক ব্যতিক্রম আছে।

*যাঁরা বয়স্ক মানুষ, উপসর্গ আছে, কোমবিডিটি আছে, তাদের পরীক্ষা করিয়ে নিতে হবে সুরক্ষার জন্য।
* করোনা আক্রান্ত হাসপাতাল থেকে মুক্তির সময়ও টেস্ট করাতে হবে না।

* করোনা পরীক্ষা করাতেই হবে উপসর্গযুক্ত ব্যক্তিদের (যাদের কাশি, জ্বর, গলা ব্যথা, স্বাদ এবং/অথবা গন্ধ অনুভূতি চলে যাওয়া, শ্বাসকষ্ট এবং/অথবা শ্বাসকষ্টের অন্যান্য উপসর্গ থাকা ) করোনা পরীক্ষা করাতে হবে।
* করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন, এমন ৬০ বছরেরও বেশি বয়সী এবং কোমবিডিটি আছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী ফুসফুস বা কিডনি রোগ, ম্যালিগন্যান্সি এবং স্থূলতায় ভোগেন, এমন মানুষরা অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন।

* আন্তর্জাতিক ভ্রমণকারী ব্যক্তিদের পরীক্ষা করা প্রয়োজন। এছাড়াও ভারতের এয়ারপোর্টে বিদেশ থেকে এসে করোনা পরীক্ষা করা প্রয়োজন।
* উপসর্গ নেই, এমন রোগীদের অস্ত্রোপচার বা অন্য কারণে, গর্ভবতী মহিলা যিনি হাসপাতালে ভর্তি আছেন প্রসবের জন্য, তাদের পরীক্ষা করার দরকার নেই যদি না লক্ষণ থাকে।

কেন্দ্রের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার হোম আইসোলেনশনের নিয়ম বদল করে রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, বাড়িতে বিচ্ছিন্নবাস অথবা করোনা সেবাকেন্দ্রে চিকিৎসাধীন মৃদু উপসর্গ থাকা করোনা রোগীদের ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট আসার পর ৭ দিন বিচ্ছিন্নবাসে থাকতে হবে। এর মধ্যে টানা তিন দিন জ্বর না এলে ৭ দিনেই বিচ্ছিন্নবাস শেষ হয়ে যাবে।