জলপাইগুড়ি, ১১ জানুয়ারি (হি.স.): জলপাইগুড়ি জেলার কুমারগ্রাম তালুকার অন্তর্গত চ্যাংমারীতে ডাম্পারের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন যুবক। সোমবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম-বারোবিশা রাজ্য সড়কের ওপর। পুলিশ জানিয়েছে, মৃত তিন যুবকের নাম-অনিমেষ দাস, শুভজিৎ দাস ও বিবেক পোদ্দার। তাঁদের বাড়ি কুমারগ্রামের এন্ডিবাড়ি এলাকায়। সকলের গড় বয়স ১৮-২০ বছরের মধ্যে।
জন্মদিনের অনুষ্ঠানে খাওয়াদাওয়া করে মধ্যরাতে মোটর বাইক চালিয়ে তিন যুবক বাড়ি ফিরছিল। চ্যাংমারীতে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের ধাক্কায় বাইক-সহ তিন যুবক রাস্তার পাশে ছিটকে পড়ে যান। তিন যুবকই মদ্যপ অবস্থায় ছিল, তাঁদের মাথাতেও হেলমেট ছিল না। কামাখ্যাগুড়ি ব্লক হাসপাতালে আনার পর চিকিৎসকরা তিন যুবককেই মৃত বলে ঘোষণা করেন।

