সিকিম, ৫ জানুয়ারি (হি.স.) : ভূমিকম্পে কেঁপে উঠল সিকিমের রাভাংলা । বুধবার ভোর ৩টে নাগাদ রাভাংলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, এদিন তীব্রতা ছিল ৩.৭ রিখটার। রাভাংলা থেকে ১২ কিমি দূরে ও মাটির ৫ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের জেরে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি।

