Covid19: নতুন মাইলফলকে টিকাকরণ, ভারতে টিকা পেলেন ১৩৮.৩৪-কোটির বেশি প্রাপক

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): টিকাকরণ অভিযানে নতুন মাইলফলকে পৌঁছে গেল ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় করোনার ভ্যাকসিন পেয়েছেন মাত্র ৬৪ লক্ষ ৫৬ হাজার ৯১১ জন প্রাপক। ফলে ভারতে ১৩৮.৩৪-কোটি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৩৮,৩৪,৭৮,১৮১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ভারতে ৬৬.৬১-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২০ ডিসেম্বর সারা দিনে ভারতে ১০,১৪,০৭৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৬৬,৬১,২৬,৬৫৯-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১০,১৪,০৭৯ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২৬ জন।