News Flash

  • Home
  • Uncategorized
  • Assam : অসম : লখিমপুরে অ্যাসিড হামলা, আহত দুই মহিলা
Image

Assam : অসম : লখিমপুরে অ্যাসিড হামলা, আহত দুই মহিলা

লখিমপুর (অসম), ১৪ ডিসেম্বর (হি.স.) : নিদ্রাবস্থায় অ্যাসিড হামলার শিকার হয়েছেন দুই মহিলা। ঘটনা গতকাল সোমবার রাতে উজান অসমের লখিমপুরে সংঘটিত হয়েছে। অ্যাসিড হামলায় আহত দুই মহিলাকে রেহেনা বেগম এবং নুরেজা বেগম বলে পরিচয় পাওয়া গেছে। ফেরার হামলাকারী রফিকুল ইসলাম। তাকে ধরতে জাল পেতেছে লালুক থানার পুলিশ। এদিকে আহত দুই মহিলাকে লখিমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, উত্তর লখিমপুর জেলার অন্তর্গত লালুক পুলিশ ফাঁড়ির অধীন রঙাজান এলাকার করুণাবাড়ি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম তার স্ত্রী রেহেনা বেগম এবং শ্যালিকা নুরেজা বেগমের ওপর অ্যাসিড হামলা করেছে। রাতে খাওয়া-দাওয়া করে দিদি রেহেনাকে সঙ্গে নিয়ে নুরেজা একই বিছানায় ঘুমিয়েছিলেন। ঘরটি ছিল শ্যালিকা নুরেজার। নুরেজার ঘরে ঢুকে শয্যাশায়ী দুজনের ওপর অ্যাসিড ছুঁড়ে মারে রফিকুল।এদিকে ঘটনার তদন্তকারী পুলিশ অফিসার জানান, গতকাল রাতেই অ্যাসিড-আক্রান্ত রেহেনা বেগম এবং নুরেজাকে লখিমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। তাদের দুজনেরই মুখ ও হাত ঝলসে গেছে। হামলাকারী রফিকুল ইসলাম তাদের ওপর অ্যাসিড ছুঁড়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে। তিনি জানান, গার্হস্থ্য হিংসার দরুন স্বামীগৃহ ছেড়ে বেশ কয়েকদিন ধরে ছোটবোন নুরেজার ঘরে থাকতেন রফিকুলের স্ত্রী রেহেনা। তবে কী কারণে রফিকুল তাদের ওপর অ্যাসিড হামলা করেছে তা এখনও জানা যায়নি।

ইতিমধ্যে রফিকুলের বিরুদ্ধে উত্তর লখিমপুর থানায় অ্যাসিড হামলার শিকার দুই মহিলার ভাই একটি এফআইআর করেছেন। এফআইআরের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন তাঁরা, জানান পুলিশ অফিসার।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top