News Flash

  • Home
  • Uncategorized
  • Imprisoned for raping : নাবালিকাকে ধর্ষণের দায়ে কারাদন্ডাদেশ
Image

Imprisoned for raping : নাবালিকাকে ধর্ষণের দায়ে কারাদন্ডাদেশ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ সেপ্ঢেম্বর৷৷ গত ২৫-০৪-২০১৯ইং অমরপুর মহকুমা বীরগন থানা অন্তর্গত তুতো বাগান গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতের শরীফা বেগমের কুমারী নাবালিকা মেয়ে হানিফা বেগম( কাল্পনিক নাম)৷ সকাল আনুমানিক দশটায় সুকল থেকে বাড়ি আসে৷ বাড়ি আসার পর সুকল পোষাক পরিবর্তন করে সবসময় বাড়িতে পরিহিত পোশাক পরার সময় ঐ একই পঞ্চায়েতের সজল মিঞার ছেলে মামন মিঞা শরীফা বেগমের ঘরে প্রবেশ করে এবং নাবালিকা মেয়ে হানিফা বেগমকে ( কাল্পনিক নাম) জোড় পূর্বক ধর্ষণ করে৷


পরবর্তীতে শরীফা বেগমের এজাহার মূলে বীরগন থানা আসামি মামন মিঞাকে গ্রেফতার করে৷ সাক্ষীদের থেকে সাক্ষ্যগ্রহণ করার পর চার্জশিট দাখিল করেন৷মাননীয় বিচারক ২৫ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ করার পর উভয় পক্ষের দীর্ঘ শুনানির পর স্পেশাল জর্জ এ কে নাথ আসামী মামুন মিঞাকে দোষী সাব্যস্ত করেন এবং ভারতীয় দন্ডবিধির পক্সো আইনের ৬ ধারায় দশ বৎসরের সাজা ঘোষণা করেন৷ এই দশ বছরে সাজার পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করেন৷


জরিমানার টাকা দিতে অপারগ হলে আরো তিন মাস অতিরিক্ত সাজার কথা ঘোষণা করেন৷ সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর শ্রী পল্টু দাস, মামলার তদন্তকারী অফিসার ছিলেন মহিলা সাব ইন্সপেক্টর সুমিত্রা কাপালি৷ এই কেসের বিবরন,কেস নং- স্পেশাল ১২( পক্সো আইন)-২০১৯বীরগন থানা,২৮/২০১৯, ধারা ৪৪৮,৩৭৬(২)( ১)/৫০৬আই পি সি, এবং পক্সো আইনের ৬ ধারা৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top