News Flash

  • Home
  • Uncategorized
  • People joined Trinamool : ছয় শতাধিক লোক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন
Image

People joined Trinamool : ছয় শতাধিক লোক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩০ আগস্ট।। বনমালী পুরের প্রাক্তন মন্ডল নেতা নান্টু সাহার নেতৃত্বে পাঁচ ছয় শতাধিক লোক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। যেহেতু করোণা প্যানডেমিক চলছে তাই সবাইকে আনা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে জনসভার মাধ্যমে তাদেরকে আবার যোগদান করাবেন।


রাজ্যে তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক পড়েছে। সোমবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রে আরো বেশ কিছু সংখ্যক শাসকদলের নেতাকর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের পতাকায় শামিল হয়েছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য শীর্ষনেতা সুবল ভৌমিক। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। বর্তমান সরকার বেকারদের প্রতি প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন। বিজেপি রাজ্যের শাসন ক্ষমতায় আসার পর ৫০০০ বেকারকে ডিড করিয়েছে। প্রতিটি ডিড করতে পাঁচ হাজারের উপর টাকা লেগেছে। কিন্তু একজন বেকারকেও কাজ দেওয়া হয়নি।

অবিলম্বে তাদের কাজের ব্যবস্থা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। রাজ্যে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করে বিজেপি ক্ষমতায় টিকে থাকার চক্রান্ত করছে বলেও তিনি অভিযোগ করেন। রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে তৃণমূল কংগ্রেসকে সকলের প্রতি আহ্বান জানান তিনি।যোগদান সভায় যারা শামিল হতে পারেননি তাদের প্রত্যেককে পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হলে দলের পতাকা তলে শামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top