News Flash

  • Home
  • Uncategorized
  • One more teacher dead : মৃত্যু হল চাকুরিচ্যুত ১০৩২৩ এর আরো এক স্নাতক শিক্ষকের
Image

One more teacher dead : মৃত্যু হল চাকুরিচ্যুত ১০৩২৩ এর আরো এক স্নাতক শিক্ষকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট।। মৃত্যু হল চাকুরিচ্যুত ১০৩২৩ এর আরো এক স্নাতক শিক্ষকের। মৃত শিক্ষকের নাম বীরচন্দ্র নম। বয়স ৫৮বছর। বাড়ি গোমতি জেলার ফুলকুমারী ক্যানেল চৌমূহনী এলাকায়। চাকরিচ্যুত শিক্ষকদের মৃত্যুর মিছিল ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন আরো একজন চাকরিচ্যুত শিক্ষক। প্রয়াত শিক্ষকের নাম বীরচন্দ্র নমঃ, বয়স ৫৮ ।বাড়ি গোমতি জেলার ফুলকুমারী ক্যানেল চৌমূহনী এলাকার।

এ পর্যন্ত চাকরিচ্যুত ১০৬ জন শিক্ষক শিক্ষিকা প্রয়াত হয়েছেন। চাকরিচ্যুত আরো একজন শিক্ষক এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই অন্যান্য চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। চাকরীচ্যুত শিক্ষক সংগঠনের পক্ষ থেকে প্রয়াতের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের এক নেতা জানান তার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। এক ছেলে এবং এক মেয়ে কলেজে পাঠরত। পরিবারে তিনি একাই ছিলেন উপার্জনশীল ব্যক্তি। চাকরীচ্যুত হওয়ার পর থেকেই দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা। অবশেষে বুধবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন চাকরিচ্যুত শিক্ষক বীরচন্দ্র নম।একের পর এক চাকরিচ্যুত শিক্ষকদের মৃত্যুর ঘটনায় গভীরভাবে মর্মাহত অন্যান্য চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top