News Flash

  • Home
  • Uncategorized
  • Anger over the role : বর্তমান এডিসি প্রশাসন এর ভূমিকায় ক্ষোভ জনমনে
Image

Anger over the role : বর্তমান এডিসি প্রশাসন এর ভূমিকায় ক্ষোভ জনমনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। বর্তমান এডিসি প্রশাসন ক্ষমতায় আসার আগে উপজাতিদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা গালভরা প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় আসার পর সেসব প্রতিশ্রুতি পালনে তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বলে ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছে। এডিসির ক্ষমতায় রাজনৈতিক পটপরিবর্তন হলেও দীন-দরিদ্র উপজাতি গিরিবাসীদের ভাগ্যের চাকার অদল বদল হয়নি।অথচ এডিসি এলাকার নির্বাচন পর্ব সম্পন্ন হওয়ার প্রায় তিন মাস পরও সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে।

প্রত্যন্ত এলাকা গুলির দীন দরিদ্র উপজাতি গিরিবাসীদের ভাগ্যের চাকা ঘরেনি।এমনই এক ঘটনা প্রত্যক্ষ করা গেল মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীনে কাঁকড়া ছড়া এডিসি ভিলেজে। এই ভিলেজের বাসিন্দা রতিরাম রিয়াং।তিনি অনেকটা আক্ষেপের সুরে জানালেন ,সরকার অদল বদল হলেও উনার ভাগ্যের চাকা ঘুরেনি।অথচ তিনি বিপিএল তালিকা ভুক্ত। রেশন কার্ডও বি পি এল।তিনি সরকারি ঘর ও পানীয় জলের সুব্যবস্থা পাওয়ার জন্য বারবার এডিসি প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলেন বিগত দিনে।বর্তমানেও একই দাবি জানান প্রশাসনের কাছে।উনার দাবিগুলি স্থানীয় নেতা বাবুদের কাছেও উত্থাপন করেছেন। নেতা বাবুদের কাছ থেকে কেবল রতিরাম রিয়াং আশ্বাস পেয়েছেন।

তিনি অকপটে এও জানালেন,তিনি জুম চাষাবাদ করে সংসার চালান।কিন্তু সব সময় জুমে ধান ভালো হয় না।তখন তিনি অভাব-অনটনের মধ্য দিনাতিপাত করতে বাধ্য হন। যে পরিমাণ রেশন তা দিয়ে সংসার চলে না বলে জানান তিনি। বর্তমান এডিসি প্রশাসনের কাছে তিনি দাবি জানিয়েছেন অবিলম্বে উপজাতিদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য। উপজাতীয় অংশের জনগণ বহু প্রত্যাশা তিপরা মথা দলকে ক্ষমতায় এনেছেন বলেও তিনি উল্লেখ করেন।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে বিধায়কের আকস্মিক হানা, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্রে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ মে :উত্তর ত্রিপুরার অন্যতম প্রধান স্বাস্থ্য প্রতিষ্ঠান ধর্মনগর জেলা হাসপাতাল-কে ঘিরে দীর্ঘদিনের অব্যবস্থা, রোগী…

ByByTaniya Chakraborty May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top