News Flash

  • Home
  • বাণিজ্য
  • করোনা আক্রান্ত ঋষভ পন্থ, রয়েছেন নিভৃতবাসে
Image

করোনা আক্রান্ত ঋষভ পন্থ, রয়েছেন নিভৃতবাসে

লন্ডন, ১৫ জুলাই (হি.স.) : ওয়েম্বলির মাঠে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়ে করোনা আক্রান্ত হলেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ। এমনটাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনি বর্তমানে নিভৃতবাসে রয়েছেন। বিসিসিআইয়ের তরফে বলা হয়েছে, ‘‘এক আত্মীয়ের বাড়িতে নিভৃতবাসে রয়েছে পন্থ। বৃহস্পতিবার দলের সঙ্গে ডারহাম যাবেন না তিনি।’’ সকালেই জানা গিয়েছিল ভারতীয় দলের দু’জন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যেই একজন পন্থ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ২০ দিনের জন্য ভারতীয় দলকে ছুটি দেওয়া হয়েছিল। সেই সময় বন্ধুদের সঙ্গে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন পন্থ।

সেখান থেকেই করোনা আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। ভারতীয় ক্রিকেটারদের অনেকেই ছুটিতে উইম্বলডন, ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন। এরপর শুরু হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। ঋষভের প্রথমে গলা ব্যথা শুরু হয়। তারপরেই তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। ঋষভের সংস্পর্শে আসা প্রত্যেককেই ৩ দিনের আইসোলেশনে থাকতে বলা হয়েছে। ডারহামে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে এখন রয়েছেন ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটাররা।

Releated Posts

আরবিআই এমপিসি বৈঠকে সুদের হারে পরিবর্তনের সম্ভাবনা কম, মত অর্থনীতিবিদদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আগামী সপ্তাহে আরবিআই-এর মনিটারি পলিসি কমিটি বৈঠকে রেপো রেট বা নীতিগত অবস্থানে বড় কোনও…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এলপিজি অনিয়মে কড়া পদক্ষেপ, ১০ ডিস্ট্রিবিউটরকে সাসপেন্ড করল এইচপিসিএল

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): এলপিজি বিতরণে অনিয়মের অভিযোগে বড় পদক্ষেপ নিল রাষ্ট্রায়ত্ত সংস্থা এইচপিসিএল। সংস্থাটি জানিয়েছে, অনিয়মে জড়িত…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ও দুর্বল ডলারের প্রভাবে সোনা-রুপোর দামে ঊর্ধ্বগতি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ও দুর্বল ডলারের প্রভাবে সোনা-রুপোর দামে ঊর্ধ্বগতি নয়াদিল্লি, ৬ মার্চ (আইএএনএস): মধ্যপ্রাচ্যে সংঘাত এবং ডলারের…

ByByadmin Mar 6, 2026

ভারতীয় রিফাইনারিগুলিকে রুশ তেল কেনায় ৩০ দিনের ছাড়, তেলের দামে পতন

নয়াদিল্লি, ৬ মার্চ (আইএএনএস): যুক্তরাষ্ট্র ভারতীয় তেল শোধনাগারগুলিকে সমুদ্রে আটকে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল কেনার জন্য ৩০ দিনের…

ByByadmin Mar 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top