News Flash

Image

Scam : সংকটে পবিত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ সংকটে সিপিএমের বরিষ্ট নেতা তথা প্রাক্তন বিধায়ক পবিত্র কর৷ তাঁর বিরুদ্ধে বোধজংনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷ মামলার নম্বর ২৯/২১৷ মামলাটি হয়েছে ইউএস ১৩(২)/ ১৩(১সি)৷ পবিত্র করের বিরুদ্ধে এই মামলার এফআইআর করেছেন ভিজিল্যান্সের ডিএসপি জেরেমিয়া ডার্লং৷ শ্রী করের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তে অনিয়মের সন্ধান পেয়ে এই এফআইআর বলে জানা গিয়েছে৷ এই মামলার তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে এনসিসি’র এসডিপিও-কে৷


প্রসঙ্গত, পবিত্র কর খয়েরপুর বিধানসভা কেন্দ্রের সিপিএমের বিধায়ক ছিলেন৷ তিনি বাম জমানায় বিধায়কের পাশাপাশি ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদেও আসীন ছিলেন৷ তাছাড়া পুরাতন আগরতলা চৌদ্দ দেবতা মন্দির উন্নয়ন কমিটির হর্তাকর্তাও ছিলেন৷
বাম জমানায় বোধজংনগরে গড়ে তোলা হয়েছিল শিল্প তালুক৷ প্রচুর সংখ্যায় শিল্প ও কল কারখানা গড়ে তোলা হয়েছিল৷ যদিও বর্তমানে অনেক কল কারাখানাই পাততাড়ি গুটিয়ে নিয়েছে৷ একই ভাবে চৌদ্দ দেবতা মন্দিরের পরিকাঠামো উন্নয়ন সহ সংশ্লিষ্ট এলাকার বিকাশে বিস্তর টাকা বরাদ্দ হয়েছিল৷


পুলিশ যেসব ধারায় পবিত্র করের বিরুদ্ধে মামলা নিয়েছে সেসব ধারার সারসংক্ষেপ হচ্ছে একজন জনপ্রতিনিধি হিসেবে অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকা৷ সেই সাথে অন্য কোনও ব্যক্তি বা সংস্থাকে অপরাধমূলক কাজে মদত দেয়া৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top