News Flash

  • Home
  • Uncategorized
  • ডেল্টা ভ্যারিয়েন্টের বেনজির তাণ্ডব বাংলাদেশে, একদিনে প্রাণ হারালেন ১০৮ জন
Image

ডেল্টা ভ্যারিয়েন্টের বেনজির তাণ্ডব বাংলাদেশে, একদিনে প্রাণ হারালেন ১০৮ জন

ঢাকা, ২৫ জুন (হি. স.) :   বাংলাদেশে অব্যাহত  করোনার  মৃত্যুঝড় ।  করোনার নয়া প্রজাতি ডেল্টা ভ্যারিয়েন্ট বাংলাদেশজুড়ে বেনজির তাণ্ডব চালিয়ে যাচ্ছে । কড়া বিধিনিষেধের মধ্যেও গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন আরও ১০৮ জন। দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরে এটাই একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।


১৯ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। বৃহস্পতিবার করোনার বলি হয়েছিলেন ৮১ জন। দৈনিক মৃত্যু এক লাফে অনেকটা বাড়লেও দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় বেশ খানিকটা কমে ছয় হাজারের গণ্ডির নিচে এসেছে। নতুন করে একদিনে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। পরিস্থিতির যেভাবে অবনতি ঘটছে, তাতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য দেশজুড়ে ‘শাটডাউন’ জারির সুপারিশ করেছে কোভিড সংক্রান্ত জাতীয় পরামর্শদাতা কমিটি।


শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে করোনা সংক্রান্ত দৈনিক বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশজুড়ে ৫৫৪টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে ৫ হাজার ৮৬৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ২১ দশমিক ২২ শতাংশে। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৭৮ হাজার ৮০৪ জনে। মারণ ভাইরাসের ছোবলে আরও ১০৮ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ১৩ হাজার ৯৭৬ জন।’

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top