News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বাড়ল দৈনিক সংক্রমণ কমেছে মৃত্যু, স্বস্তি সুস্থতায়ও
Image

ফের বাড়ল দৈনিক সংক্রমণ কমেছে মৃত্যু, স্বস্তি সুস্থতায়ও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ ফের ত্রিপুরায় বেড়েছে করোনার দৈনিক সংক্রমণ৷ তবে মৃত্যুর সংখ্যা কমায় কিছুটা স্বস্তি অনুভব করছেন ত্রিপুরাবাসী৷ সাথে স্বস্তি দিচ্ছে সুস্থতা৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯৫ জন করোনা আক্রান্ত, ২ জনের মৃত্যু এবং ২৪৩ জন সুস্থ হয়েছেন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৫৩৪ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৬,৮৫৮ জনকে নিয়ে মোট ৭,৩৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআরে ৯৮ জন এবং রেপিড অ্যান্টিজেনে ২৯৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৩৯৫ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে৷ সংক্রমণের হার বেড়ে হয়েছে ৫.৩৪ শতাংশ৷


তবে, স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ২৪৩ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩,৫০২ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৬৩,১৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৫৮,৯১৭ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার হয়েছে ৫.১৪ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৩.৪০ শতাংশ৷ এদিকে মৃতের হার হয়েছে ১.০৪ শতাংশ৷ নতুন করে ২ জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৬৫৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, আবারও পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৮৮ জন, দক্ষিণ জেলায় ৪০ জন, গোমতি জেলায় ৪৯ জন, ধলাই জেলায় ৪৩ জন, সিপাহুজলা জেলায় ২২ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৬৭ জন, উনকোটি জেলায় ৬৬ জন এবং খোয়াই জেলায় ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top