News Flash

  • Home
  • বিদেশ
  • তথ্যপ্রযুক্তির বিকাশে ত্রিপুরায় নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক প্রকল্পের অনুমোদন মন্ত্রিসভায়
Image

তথ্যপ্রযুক্তির বিকাশে ত্রিপুরায় নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক প্রকল্পের অনুমোদন মন্ত্রিসভায়

আগরতলা, ২৪ জুন (হি. স.) : তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত রাজ্যের নতুন প্রজন্ম ও আইটি স্টার্ট-আপগুলিকে উত্‍সাহিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা মন্ত্রিসভা।

এ-বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, নতুন প্রজন্মের জন্য ‘নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক’ প্রকল্প শুরুর অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ত্রিপুরার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের উদ্ভাবনী শক্তি বিকাশের জন্য যথাযথ পরিবেশ তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। ছাত্রছাত্রীরা স্থানীয় সমস্যাকে চিহ্নিতকরণ করবে এবং তা সমাধানের জন্য প্রযুক্তিগত সমাধান বের করার জন্য তাদের উৎসাহিত করা হবে।

তাঁর কথায়, প্রথমে রাজ্যের সমস্ত টেকনিক্যাল ইনস্টিটিউশনে এই প্রকল্প লাগু হবে। পরবর্তীতে পলিটেকনিক ইনস্টিটিউট ও সরকারি ডিগ্রি কলেজে তা বাস্তবায়িত করা হবে। যে যে শিক্ষা প্রতিষ্ঠান এই স্কিম লাগু করতে উদ্যোগী হবে তাদের পরিকাঠামো নির্মাণের জন্য তথ্য-প্রযুক্তি দপ্তর এককালীন ১০ লক্ষ টাকা দেবে।

তাঁর দাবি, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের বিকাশে এই প্রকল্প হয়ে উঠবে এক নতুন মাইলস্টোন। রাজ্য সরকার আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার সংকল্প নিয়ে পথ চলছে। এই প্রকল্প সেই স্বপ্ন সফল করার গতিকে আরও তরান্বিত করবে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশের জন্য ত্রিপুরায় সমস্ত রসদ রয়েছে। ত্রিপুরার বহু মেধা অন্য রাজ্যে এই ক্ষেত্রে যোগ্যতার সঙ্গে কাজ করছেন। তিনি তাঁদের কাছেও অনুরোধ করেন, রাজ্যে যে ক্ষেত্র প্রস্তুত হচ্ছে তাতে আপনারা অংশ নিন। সরকার সমস্ত সহায়তা করবে।

Releated Posts

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ২ শিশু, আহত প্রায় ৩০: তালিবান দাবি

কাবুল, ৩ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণ ও ড্রোন হামলায় অন্তত দুই শিশুর মৃত্যু হয়েছে এবং প্রায়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মায়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সেনা প্রধান মিন অং হ্লাইং

নেপিদো, ৩ এপ্রিল(আইএএনএস): মায়ানমারের সামরিক শাসক মিন অং হংলাং দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনজন প্রার্থীর মধ্যে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে পাকিস্তান সরকারকে তীব্র সমালোচনা মানবাধিকার সংস্থার

ইসলামাবাদ, ৩ এপ্রিল(আইএএনএস): ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে জ্বালানির দাম ব্যাপক হারে বাড়ানোর সিদ্ধান্তে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করল দেশের…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ডি-কম্পানিতে উত্তরাধিকার লড়াই: দাউদের অসুস্থতায় ভারসাম্য রাখতে সক্রিয় আইএসআই

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে ঘিরে ফের জল্পনা তুঙ্গে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ চলচ্চিত্রে তাকে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top