News Flash

  • Home
  • বিদেশ
  • পঞ্জাবে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন শিখ সম্প্রদায় থেকেই : কেজরিওয়াল
Image

পঞ্জাবে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন শিখ সম্প্রদায় থেকেই : কেজরিওয়াল

অমৃতসর, ২১ জুন (হি.স.): পঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ)-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন শিখ সম্প্রদায় থেকেই। জানিয়ে দিলেন আম আদমি পার্টি (আপ)-র জাতীয় আহ্বায়ক ও প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সোমবার অমৃতসরে গিয়ে কেজরিওয়াল জানিয়েছেন, “পঞ্জাবের জন্য আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন শিখ সম্প্রদায় থেকে। তিনি এমন একজন হবেন, যাঁরা প্রতি গর্বিত সমস্ত পঞ্জাব।” এদিন অমৃতসর সার্কিট হাউসে পৌঁছন কেজরিওয়াল। সার্কিট হাউসে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে আপ-এ যোগ দিয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার ও প্রাক্তন আইজি কুনওয়ার বিজয় প্রতাপ।

সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল এদিন বলেছেন, “পঞ্জাবের জনগণকে আমি আশ্বস্ত করতে চাই, বরগাড়ী মামলায় দোষীদের শাস্তি দেবে আপ এবং ন্যায়বিচার প্রদান করা হবে। বরগাড়ী মামলায় ন্যায় দেওয়ার চেষ্টা করেছিলেন কুনওয়ারজি। সিস্টেম তাঁর বিরুদ্ধে চলে যাওয়ায় পদত্যাগ করেন। সিনিয়র আইপিএস অফিসারের চাকরি ছেড়ে দেওয়া কোনও হাসির কথা নয়। পঞ্জাবে আপ-এর সরকার তৈরি হলে পঞ্জাবের জনগণকে ন্যায়বিচার দেওয়া হবে।”

অমরিন্দর সিং সরকারকে আক্রমণ করে কেজরিওয়াল বলেছেন, “পঞ্জাব এখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। জনগণকে করোনার প্রকোপে ত্রস্ত, ভাবছে সরকার তাঁদের সাহায্য করবে। কিন্তু, কংগ্রেসের নেতারা আসনের লোভে নিজেদের মধ্যেই লড়াই করছেন। ৭০ বছরে কংগ্রেস, অকালি দল ও বিজেপিও সুযোগ পেয়েছে।” 

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বিএনপির প্রতিশ্রুতি প্রশ্নের মুখে: রিপোর্ট

ব্রাসেলস, ৯ এপ্রিল (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষা ও সম্পত্তি পুনরুদ্ধারে দীর্ঘদিনের ব্যর্থতা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ…

ByByNews Desk Apr 9, 2026

ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

ঢাকা, ৯ এপ্রিল (আইএএনএস): ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল।…

ByByNews Desk Apr 9, 2026

ভারত-আসিয়ান কৌশলগত অংশীদারিত্ব জোরদারে আলোচনা

ম্যানিলা, ৯ এপ্রিল (আইএএনএস): ভারত ও এসিয়ান-এর মধ্যে সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত…

ByByNews Desk Apr 9, 2026

বাংলাদেশকে ‘বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে’ ইউনুস সরকার: আওয়ামী লীগের অভিযোগ

ঢাকা, ৮ এপ্রিল (আইএএনএস): হাম রোগের প্রাদুর্ভাবে বাংলাদেশে ১২৮ জনের বেশি মৃত্যুর প্রেক্ষিতে প্রাক্তন অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top