News Flash

  • Home
  • Uncategorized
  • জয় দিয়ে কোপা আমেরিকায় অভিযান শুরু ব্রাজিলের
Image

জয় দিয়ে কোপা আমেরিকায় অভিযান শুরু ব্রাজিলের

ব্রাসিলিয়া, ১৪ জুন (হি.স.) : কোপা আমেরিকার শুরুতেই ছন্দে ব্রাজিল৷ আক্রমণাত্মক ফুটবলে উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়ে অভিযান শুরু করলেন নেইমাররা৷ ব্রাসিলিয়ার এস্তাডিও মানে গারিঞ্চায় কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ৩-০ গোলে জিতল ব্রাজিল।
লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কোপার উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েরার মুখোমুখি হয়েছিল ব্রাজিল৷ দেশে করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে এই টুর্নামেন্ট আয়োজনের বিরুদ্ধে ছিলেন নেইমার-কাসেমিরোরা। তবে মাঠের লড়াই শুরুর পর নিজেদের সেরাটা দিল তিতের দল৷ ‘এ’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধে মার্কিনিওস দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। শেষ দিকে গাব্রিয়েল বারবোসারগোলে ৩-০ ম্যাচ জিতে নেয় নেইমার অ্যান্ড কোং৷ ম্যাচে অনবদ্য ছিলেন নেইমার৷ তিনি গোল যেমন করেছেন, তেমনি গোল করিয়েছেন৷ সফল ড্রিবলে প্রতিপক্ষ খেলোয়াড়কে ৬ বার কাটিয়ে গোল করার বড় সুযোগ সৃষ্টি করেছেন ৷ তবে গোল করার বড় সুযোগ নষ্টও করেছেন তিনবার ৷
তবে কোপার উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামার আগে ভেনেজুয়েলা শিবিরে হানা দিয়েছিল করোনাভাইরাস৷ ভেনেজুয়ালের ৮ ফুটবলার-সহ ১৩ জন সদস্য কোভিডে আক্রান্ত হয়। ফলে প্রথম একাদশের সাত খেলোয়াড়কে বাইরে রেখেই গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভেনেজুয়েলা৷ তাই নেইমারদের বিরুদ্ধে খুব একটা চ্যালেঞ্জ দিতে পারেনি তারা৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top