News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রাজিলের পাশাপাশি জয় দিয়ে টুর্নামেন্ট শুরু কলম্বিয়ারও
Image

ব্রাজিলের পাশাপাশি জয় দিয়ে টুর্নামেন্ট শুরু কলম্বিয়ারও

ব্রাসিলিয়া, ১৪ জুন (হি.স.) : ব্রাজিলের পাশাপাশি ইকুয়েডরের বিরুদ্ধে জয় দিয়ে কোপা আমেরিকায় অভিযান শুরু করল কলম্বিয়া৷ সোমবার সকালে ইকুয়েডরকে ১-০ হারায় তারা৷ এর আগে উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়ে কোপা আমেরিকা শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল৷
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে দুরন্ত ফ্রি-কিকে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন এডউইন কর্ডোনা ৷ ম্যাচে আর কোনও গোল হয়নি৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কার্ডোনার গোলেই শেষ হাসি হাসে কলম্বিয়া৷ প্রচুর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ইকুয়েডর৷ দুই দলের কোচই ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন৷ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়৷ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দল৷ কলম্বিয়ার তুলনায় বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে ইকুয়েডর৷ প্রথমার্ধে বেশি সুযোগ পেয়েছিল তারা, কিন্তু তা কাজে লাগাতে পারেনি৷
দ্বিতীয়ার্ধে শুরু থেকে আক্রমণের ঝাঁজ বাড়ায় ইকুয়েডর৷ তবে গোলের দেখা পায়নি৷ একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হয় তাদের৷ তবে কলম্বিয়া ডিফেন্সে বারবার চাপ সৃষ্টি করেও সফল হতে পারেননি ইকুয়েডর খেলোয়াড়রা৷ ফলে কার্ডোনার গোলেই শেষ হাসি হাসে কলম্বিয়া৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top