News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ফের শুরু নূ্যনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান ক্রয়
Image

রাজ্যে ফের শুরু নূ্যনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান ক্রয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ উদয়পুর, ৮ জুন৷৷ ত্রিপুরায় ফের শুরু হয়েছে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি৷ ওই কর্মসূচির অধীন আজ মঙ্গলবার থেকে ত্রিপুরা সরকারের উদ্যোগে রাজ্যের কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা হবে৷ এই রবি মরশুমে ২০ হাজার মেট্রিকটন ধান সংগ্রহ করা ত্রিপুরা সরকারের লক্ষ্য৷ এর জন্য মোট ২৯টি কেন্দ্র খোলা হয়েছে৷


এ-বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, অতীতে ত্রিপুরায় এমএসপি-র মাধ্যমে ধান কেনার কোনও বন্দোবস্তই ছিল না৷ ফলে কৃষকরা বঞ্চিত হতেন৷ নতুন সরকার তা শুরু করেছে৷ ত্রিপুরা সরকার কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি ১,৮৬৮ টাকা দরে ধান ক্রয় করছে৷ এর জন্য রাজ্য সরকার খরচ করবে ৩৭.৩৬ কোটি টাকা৷ এছাড়াও আনুষঙ্গিক খরচ হবে আরও ৬.৮৭ কোটি টাকা৷ তিনি রাজ্যের কৃষকবন্ধুদের কাছে অনুরোধ জানান, আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি বিভাগ বা মহকুমাশাসকের দফতরে ধান বিক্রয় করুন এবং ন্যূনতম সহায়ক মূল্যের সুবিধা গ্রহণ করুন৷


খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব বলেন, আজ উদয়পুর এবং সোনামুড়ায় ধান ক্রয়ের কর্মসূচি শুরু হয়েছে৷ গত বছর ৬০ হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে৷ তাঁর দাবি, এখন ধানের মূল্য বৃদ্ধি হয়েছে৷ ১,০০০ টাকা প্রতি কুইন্টাল থেকে ১,৮৬৮ টাকা প্রতি কুইন্টাল হয়েছে৷ তিনি বলেন, ধানের মূল্য বৃদ্ধিতে কৃষকদের উৎসাহ বেড়েছে৷ ফলে, ফলনও বেড়েছে৷
তাঁর দাবি, ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ত্রিপুরায় ৩৫ হাজার কৃষক উপকৃত হয়েছেন৷ তাতে, ত্রিপুরা সরকারের আর্থিক বোঝা বেড়েছে ঠিকই, কিন্তু কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়েছেন৷


এদিকে, মঙ্গলবার উদয়পুর মাতাবাড়ি ধন্যমানিক্য মুক্ত মঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্ভোধন করেন ত্রিপুরার কৃষক ও কৃষক কল্যাণ দপ্তর, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়৷এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, খাদ্য দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুজন কুমার সেন, কৃষি দপ্তরের গোমতী জেলার উপ অধিকর্তা প্রিয়ব্রত বৈদ্য, মাতাবাড়ি কৃষি তত্ত্বাবধায়ক অজয় দেববর্মা সহ বিশিষ্ট জনেরা৷ রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এক জন কৃষক ১৮৬৫ টাকা কুইন্টাল দরে সর্বাধিক ৩০কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন৷ সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে পেরে কৃষকরা যারপরনাই খুশি৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top