News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে নগর এলাকায় অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বন্ধ দীর্ঘ চার মাস যাবৎ
Image

সাব্রুমে নগর এলাকায় অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বন্ধ দীর্ঘ চার মাস যাবৎ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৬ জুন৷৷ এই করোনা মহামারীর প্রকোপের মধ্যে সাব্রুম নগর পঞ্চায়েতের অধীনে কর্মরত অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বন্ধ দীর্ঘ চার মাস যাবৎ৷নির্বিকার নগর প্রশাসন !


সাব্রুম নগর পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ময়লা আবর্জনা সংগ্রহ করার কাজ ২০১৯ সনের অক্টোবর মাস থেকে শুরু হয়৷ আর এ বাবদ সাব্রুম নগর পঞ্চায়েত এলাকায় বসবাসকারী প্রত্যেক পরিবার পিছু ৫০ টাকা, প্রতি দোকান পিছু ৫০ টাকা, হোটেল, রেস্টুরেন্ট , সরকারি/বেসরকারি অফিস থাকলে তাদের থেকে ২০০ টাকা করে আদায় করা হচ্ছে৷ এই ময়লা আবর্জনা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করার জন্য সাব্রুম নগর পঞ্চায়েত এর তরফ থেকে স্ব সহায়ক দলের মাধ্যমে অস্থায়ীভাবে ২৬ জন সাফাই কর্মী ও ০৩ জন সুপারভাইজার নিয়োগ করা হয় এবং তাদের বেতন বাবদ মাসিক ৫০০০ টাকা করে ধার্য্য করা হয়৷


তাদের প্রত্যেকেই এ মহামারীর প্রকোপের মধ্যেও বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করে আসছেন৷কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যেখানে বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি ভাবে দীন দরিদ্র মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে ঠিক সে সময়ই সাব্রুম নগর পঞ্চায়েতের এক অমানবিক রূপ পরিলক্ষিত হচ্ছে তার অস্থায়ী বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহকারী কর্মীদের প্রতি৷ দীর্ঘ চার মাস যাবত বেতন প্রদান করা হচ্ছে না এই কর্মীদেরকে৷ যদিও নগর পঞ্চায়েত এলাকায় বসবাসকারী নাগরিক ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসেই ময়লা আবর্জনা পরিষ্কার করে নিয়ে যাওয়া বাবদ পয়সা উসুল করে চলছে নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ৷ তা সত্ত্বেও অস্থায়ী কর্মীদের চার মাস যাবত বেতন না দিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছেন নগর প্রশাসন৷ এখন দেখার বিষয় কবে নাগাদ এই অস্থায়ী সাফাই কর্মীরা যারা দীর্ঘ চার মাস যাবৎ বেতন না পেয়েও বাড়ি বাড়ি গিয়ে ময়লা আবর্জনা সংগ্রহ ও বাজার এলাকা গুলি পরিচ্ছন্ন রাখার কাজ করে যাচ্ছেন তারা কবে নাগাদ তাদের প্রাপ্য বেতন পান৷

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top