News Flash

  • Home
  • খেলা
  • শ্বাসকষ্টে ভুগছেন দিলীপ কুমার, ভর্তি হলেন মুম্বইয়ের হাসপাতালে
Image

শ্বাসকষ্টে ভুগছেন দিলীপ কুমার, ভর্তি হলেন মুম্বইয়ের হাসপাতালে

মুম্বই, ৬ জুন (হি.স.) : ফের অসুস্থ বর্ষীয়ান বলিউড অভিনেতা দিলীপ কুমার। শ্বাসকষ্ট শুরু হতেই রবিবার সকালে মুম্বইয়ের পি ডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিনেতাকে। আপাতত চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন ৯৮ বছরের দিলীপ।


রবিবার সকালে তাকে পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় হয়েছে। বর্ষীয়ান এই বলিউড অভিনেতা বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন বলে তাঁর স্ত্রী অভিনেত্রী সায়রা বানু জানিয়েছেন।


পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরে মেগাস্টার দিলীপ কুমার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। তাঁর স্ত্রী চিকিৎসকের পরামর্শে কিছু টেস্ট ও এক্স-রে করিয়েছিলেন। পরে অবস্থার অবনতি হলে এদিন সকালে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অসুস্থতার খবর পেয়ে অগণিত গুণমুগ্ধরা হাসপাতালে তাঁর সুস্থতার কামনা করে প্রার্থনা শুরু করেছেন। দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্মবিভূষণ পুরস্কারে পুরস্কৃত এই অভিনেতা বলিউডে ৬৫টি ছবিতে সুনামের সঙ্গে অভিনয় করেছেন।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top