News Flash

  • Home
  • খেলা
  • টিএসআর জওয়ানদের লাঠিপেটায় গুরুতর আহত নিরীহ যুবক
Image

টিএসআর জওয়ানদের লাঠিপেটায় গুরুতর আহত নিরীহ যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ রাজধানী আগরতলা শহরের এমবিবি ক্লাব সংলগ্ণ এলাকায় টিএসআর জওয়ানদের লাঠিপেটায় দুই নিরীহ যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷করোণ ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে গোটা রাজ্যে করোনা কারফিউ জারি রয়েছে৷


সকাল ছয়টা থেকে দুপুর বারটা পর্যন্ত বাজারহাট দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে৷ এই সময়ের মধ্যে জনগণকে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে বলা হয়৷ নির্দেশ মেনে দোকানপাট বাজার হাট খুলছে এবং ক্রেতা-বিক্রেতারা বাজারে আসেন৷ কিন্তু অঘটন ঘটেছে বৃহস্পতিবার৷ রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে দুই যুবক বাড়িতে ফিরছিল৷ তাদের বাড়ি ডুকলির মধুবন এলাকায়৷ মহারাজগঞ্জ বাজার থেকে এমবিবি ক্লাব সংলগ্ণ এলাকায় যেতেই কর্তব্যরত টিএসআর জওয়ানরা তাদেরকে ধাওয়া করে৷


কোন কিছু বলার সুযোগ না দিয়ে তাদেরকে বেধড়ক লাঠিপেটা করে৷ তাতে বাজার থেকে বাড়ি ফেরত যাওয়ার পথে দুই যুবক গুরুতর ভাবে আহত হয়৷ আহতরা হলো বান্টি ঘোষ এবং সুকান্ত বণিক৷ লাঠিপেটায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা ওই দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনীর জওয়ানরা৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷


আর এস আরের এ ধরণের ভূমিকা অপ্রত্যাশিত বলেও অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে৷ আক্রান্ত যুবকরা এবং তাদের পরিবারের লোকজনরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ করোণা কারফিউ চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি ঘর থেকে বের না হওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে অনুরোধ জানানো হলেও অনেকেই তা মানছে না৷ এনিয়ে প্রতিদিনই কোনো না কোনো স্থানে নানা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাচ্ছে৷

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top