News Flash

  • Home
  • Uncategorized
  • ঘরে ফিরতে বিজেপি কর্মীদের পাঠাতে হবে ইমেল, হাইকোর্টের নির্দেশ
Image

ঘরে ফিরতে বিজেপি কর্মীদের পাঠাতে হবে ইমেল, হাইকোর্টের নির্দেশ

কলকাতা, ৪ জুন (হি. স.) : রাজ্যের যে কোনও মানুষ, যিনি ঘরে ফিরতে পারেননি তিনি ইমেলের মাধ্যমে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন। তাঁদের দ্রুত ঘরে ফেরাতে হবে। শুক্রবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ।

ভোট পরবর্তী এন্টালির ১২৫ জন ঘরছাড়াকে নিয়ে মামলা করেছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এদিন ওই মামলার শুনানিতে এই নির্দেশ। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয় গত ২ মে। তারপর থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী দলের নেতাকর্মীদের ওপরে হামলার অভিযোগ ওঠে। আতঙ্কে অনেকেই ঘরছাড়া বলেও অভিযোগ উঠেছিল। একটি অভিযোগে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল শুধুমাত্র কলকাতার এন্টালি এলাকার ১২৫ জন ঘরছাড়া বলে জানিয়েছিলেন। যদিও সংখ্যাটা অত, তা মানতে চায়নি তৃণমূল নেতৃত্ব। এবং তাদের ঘর ছাড়ার কারণও ভিন্ন বলে ব্যাখ্যা করা হয়েছিল।

ফলাফল প্রকাশের আগে যে সমস্ত বিজেপি নেতা-কর্মীরা অন্য দলের কর্মীদের হুমকি দিয়েছিলেন, ফল প্রকাশের পর তারাই গণপ্রহারের আশঙ্কায় ঘর ছাড়া। যদিও তাদের মধ্যে ৩৯ জনকে বাড়ি ফেরেনো হয়েছে বলেও জানিয়েছিল রাজ্য।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও রাজ্যের লিগল সার্ভিস অফিসার তিনজনকে নিয়ে একটি কমিটি তৈরি করে দিয়েছিল হাইকোর্টের এই বৃহত্তর বেঞ্চ। আজ সেই কমিটি হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে।

অন্যদিকে রাজ্য সরকারকে দেওয়া নোটিশের প্রেক্ষিতে জানানো হয়েছে, অশান্তি এখন নিয়ন্ত্রণে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ৩ মে পর্যন্ত রাজ্যের আইনশৃঙ্খলা নির্বাচন কমিশনের হাতে ছিল। ওই সময়ের পরবর্তী রাজ্যে তেমন কোনও হিংসার ঘটনা ঘটেনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top