News Flash

  • Home
  • বিদেশ
  • ভ্যাকসিন নিলেই মিলবে বিয়ার, টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণে বিশেষ ঘোষণা বাইডেন প্রশাসনের
Image

ভ্যাকসিন নিলেই মিলবে বিয়ার, টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণে বিশেষ ঘোষণা বাইডেন প্রশাসনের

ওয়াশিংটন, ৩ জুন (হি. স.) :   এবার টিকা নিলেই সঙ্গে বিনামূল্যে মিলবে বিয়ার। স্বাধীনতা দিবসের আগেই দেশের ৭০ শতাংশ মানুষকেই অন্তত আংশিক টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণে এই বিশেষ ঘোষণা করল বাইডেন প্রশাসন।  
প্রেসিডেন্ট জো বাইডেন টিকাকরণ নিয়ে “মান্থ অব অ্যাকশন”র ঘোষণা করেন। তিনি জানান, ৪ জুলাইয়ের আগেই দেশের অধিকাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোনো হচ্ছে। গ্রীষ্মের আগেই করোনা-পূর্ববর্তী সময়ে দেশকে ফেরাতেই এই উদ্যোগ। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, কলেজ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, বিভিন্ন জগতের তারকাদেরও সাধারণ মানুষদের টিকাকরণে এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করতে অনুরোধ জানান।
এর আগেই বিভিন্ন সংস্থার তরফে টিকাকরণের বদলে নগদ টাকা, খেলার টিকিট এমনকি ছুটি দেওয়ার ঘোষণা করা হয়। এবার নতুন অফার হিসাবে বিনামূল্যে বিয়ারের প্রলোভন দেখানো হল। বিয়ার প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়েছে, এই বিশেষ অফারের মাধ্যমে প্রেসিডেন্ট বাইডেনের ৭০ শতাংশ জনসংখ্যাকে টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ হলে প্রথম ২ লক্ষ টিকা প্রাপককে ৫ ডলার ক
রে দেওয়া হবে।

Releated Posts

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ২ শিশু, আহত প্রায় ৩০: তালিবান দাবি

কাবুল, ৩ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণ ও ড্রোন হামলায় অন্তত দুই শিশুর মৃত্যু হয়েছে এবং প্রায়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মায়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সেনা প্রধান মিন অং হ্লাইং

নেপিদো, ৩ এপ্রিল(আইএএনএস): মায়ানমারের সামরিক শাসক মিন অং হংলাং দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনজন প্রার্থীর মধ্যে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে পাকিস্তান সরকারকে তীব্র সমালোচনা মানবাধিকার সংস্থার

ইসলামাবাদ, ৩ এপ্রিল(আইএএনএস): ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে জ্বালানির দাম ব্যাপক হারে বাড়ানোর সিদ্ধান্তে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করল দেশের…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ডি-কম্পানিতে উত্তরাধিকার লড়াই: দাউদের অসুস্থতায় ভারসাম্য রাখতে সক্রিয় আইএসআই

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে ঘিরে ফের জল্পনা তুঙ্গে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ চলচ্চিত্রে তাকে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top