News Flash

Image

রমেশ চৌমুহনীতে চুরি

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩০ মে৷৷ আবারো নিশি কুটুম্বদের হানা উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত রমেশ চৌমূহনী এলাকার দুই দোকানে৷ সংবাদ সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো রাকেশ দেবনাথ এবং চন্দন ঘোষ রবিবার সকাল ছয়টায় রমেশ চৌমুহনী স্থিত নিজদের দোকান খুলতে এসে দোকানের লণ্ডভণ্ড অবস্থা দেখে চক্ষু চড়কগাছ৷ দোকান খুলতে গিয়ে দোকানিরা দেখেন দোকানের দরজায় লাগানো তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে- নিশি কুটুম্বরা দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে৷

খবর দেওয়া হয় আর কে পুর থানায়৷ খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসলে দোকান মালিক রাকেশ দেবনাথ দরজা খুলে দেখেন দোকানের ক্যাশ থেকে নগদ চার/পাঁচ হাজার টাকা সহ ঠান্ডা পানীয়, দামী চকোলেট সহ দোকানের বহু মূল্যবান জিনিস নিয়ে চোরের দল চম্পট দেয়৷ মুদি দোকান ব্যবসায়ী রাকেশ দেবনাথ পুলিশকে জানান এই চুরির ঘটনায় উনার প্রায় পনেরো বিশ হাজার টাকার ক্ষতি হয়েছে৷ এই ঘটনায় রাধাকিশোরপুর থানার পুলিশ তদন্ত শুরু করেন৷ এই থানার অন্তর্গত বেশ কিছুদিন ধরেই নিশি কুটম্বরা উৎপাত শুরু করেছে নাইট কারফিউর সুযোগ নিয়ে, ব্যবসায়ী থেকে শুরু করে গৃহস্থরা উৎকন্ঠা ও উদ্বিগ্ণের মধ্যে দিন কাটাচ্ছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top