News Flash

  • Home
  • বিনোদন
  • ভোপালে ১০১ টাকা পেট্রোল, রেকর্ড উচ্চতায় দুই জ্বালানি তেলের দর
Image

ভোপালে ১০১ টাকা পেট্রোল, রেকর্ড উচ্চতায় দুই জ্বালানি তেলের দর

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): জ্বালানি তেলের চড়া দর ফের নতুন রেকর্ড গড়ল দেশে। মূল্যবৃদ্ধিতে একের পর রেকর্ড গড়তে গড়তে বৃহস্পতিবার আরও মহার্ঘ্য হল পেট্রোল ও ডিজেল। মহার্ঘ্য হওয়ার পর বৃহস্পতিবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে লিটারপ্রতি পেট্রোল বিক্রি হয়েছে ১০১.৭৭ টাকায়, আবার মুম্বইয়ে ১০০ টাকা ছুঁতে চলেছে পেট্রোলের দাম।
কলকাতায় লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৩.৭২ টাকা এবং ডিজেলের দাম ৮৭.৪৬ টাকা| দিল্লিতে পেট্রোলের বর্ধিত দাম ৯৩.৬৮ টাকা এবং ডিজেলের দাম ৮৪.৬১ টাকা। ভোপালে পেট্রোলের বর্ধিত দাম ১০১.৭৭ টাকা এবং ডিজেলের বর্ধিত দাম ৯৩.০৭ টাকা।
কলকাতা, দিল্লি ও ভোপালের পাশাপাশি এদিন মুম্বই ও চেন্নাইতেও বেড়েছে দুই জ্বালানি তেলের দাম। দাম বাড়ার পর মুম্বইয়ে এক লিটার পেট্রোলের দাম ৯৯.৯৪ টাকা এবং ডিজেলের দাম ৯১.৮৭ টাকা। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৫.২৮ টাকা প্রতি লিটার এবং ৮৯.৩৯ টাকা প্রতি লিটার।

Releated Posts

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026

কাঁধে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র এনটিআর

হায়দরাবাদ, ১৩ আগস্ট (আইএএনএস): কাঁধে চোটের কারণে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা জুনিয়র এনটিআর।…

ByByNews Desk Aug 13, 2026

চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা এ.আর. রহমানের ছেলে আমিনের, সামান্য চোট

চেন্নাই, ১০ আগস্ট (আইএএনএস): চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর.…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top