News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিলোনিয়ায় বদলি ডা: শৈলেশ, তদন্ত কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক নিয়োগের নির্দেশ উচ্চ আদালতের
Image

বিলোনিয়ায় বদলি ডা: শৈলেশ, তদন্ত কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক নিয়োগের নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৫ মে (হি. স.)৷৷ বিয়ে বাড়িতে অভিযানের ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি সুভাষ সিকদারকে নিযুক্তির আদেশ দিয়েছে উচ্চ আদালত৷ নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই অতিরিক্ত ব্যবস্থার প্রয়োজন বলে মনে করেছে আদালত৷ পাশাপাশি, আদালতের আদেশ পালনে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের পদ থেকে অব্যাহতি পাওয়া ডা: শৈলেশ কুমার যাদবকে বিলোনিয়া বদলি করা হয়েছে বলে ত্রিপুরা সরকার উচ্চ আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে৷ ওই জনস্বার্থ মামলায় সামগ্রিক শুনানিতে এডভোকেট জেনারেল উদ্বেগ প্রকাশ করে বলেছেন, করোনা মহামারীর সাথে রাজ্য লড়াই করছে, এই পরিস্থিতিতে আইনের রক্ষকদের মনোবল ভেঙ্গে দেওয়া অনুচিত হবে৷


নৈশকালীন কারফিউ চলাকালীন নিয়ম উল্লংঘন করে বিয়ের আয়োজনে দুইটি ভাড়া করা বিয়ে বাড়িতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অভিযানের ঘটনায় উচ্চ আদালতে দায়ের জনস্বার্থ মামলায় আজ ফের শুনানি হয়েছে৷ প্রধান বিচারপতি আকিল কুরেশী এবং এস জি চট্টোপাধ্যায়ের খন্ডপিঠ বাদী এবং বিবাদী পক্ষের সওয়াল শেষে নতুন করে কিছু নির্দেশ দিয়েছেন৷ ইতিমধ্যে ওই ঘটনায় ত্রিপুরা সরকার তদন্ত কমিটি গঠন করেছে৷ দুই সদস্য-এর ওই তদন্ত কমিটিতে রয়েছেন প্রশাসনের শীর্ষ আমলা কিরন গিত্তে এবং তনুশ্রী দেববর্মা৷ কিন্ত, তদন্ত কোনভাবে প্রভাবিত হতে পারে মামলাকারীর আইনজীবীর এই ধারণা থেকে উচ্চ আদালত অবসরপ্রাপ্ত বিচারক সুভাষ সিকদারকে ওই কমিটির সদস্য হিসেবে নিযুক্তির নির্দেশ দিয়েছে৷ তাতে, সাক্ষীরা নির্ভয়ে এবং নিদর্িধায় সাক্ষ্য দেবেন বলে মনে করছেন আইনজীবী ভাস্কর দেববর্মা৷


গত শুনানিতে আদালত অভিযুক্ত ডা: শৈলেশ কুমার যাদবকে আগরতলার বাইরে বদলি কেন করা হবে না তা হলফনামা দিয়ে জানাতে ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছিল৷ তাতে, তদন্তে প্রভাবিত করার কোন সুযোগ থাকবে না বলে মনে করে আদালত৷ সে মোতাবেক ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন উচ্চ আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে, ডা: শৈলেশ কুমার যাদবকে বিলোনিয়া বদলি করা হয়েছে৷
এদিন আদালতে এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রাজ্য বর্তমান সময়ে করোনা মহামারীর সাথে লড়াই করছে৷ এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় আইন-কানুন রক্ষায় নিয়োজিতদের মনোবল ভেঙ্গে দেওয়া একদম উচিত হবে না, উচ্চ আদালত এদিনের আদেশনামায় বিষয়টি উল্লেখ করেছে৷

Releated Posts

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top