News Flash

  • Home
  • Uncategorized
  • পথ দূর্ঘটনায় দুই যুবক গুরুতর ভাবে আহত
Image

পথ দূর্ঘটনায় দুই যুবক গুরুতর ভাবে আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ খোয়াই তেলিয়ামুড়া সড়কে কল্যাণপুর বনদপ্তর অফিসের সামনে পথ দূর্ঘটনায় দুই যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় গুরুপদ দেববর্মা ও সঞ্জীব দেববর্মা নামের দুই যুবক তেলিয়ামুড়া থেকে বাইকে করে তাদের বাড়িতে যাচ্ছিল৷


তাদের বাড়ি বৈরাগী পাড়া এলাকায়৷ দ্রুতবেগে বাইক নিয়ে যাওয়ার সময় কল্যাণপুর বনদপ্তরের অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ বাধে৷ লরির সঙ্গে ধাক্কা লাগে বাইক নিয়ে ছিটকে পড়ে ওই দুই যুবক৷ স্থানীয় লোকজন ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর দেন৷ দমকল বাহিনীর জওয়ানরা দুর্ঘটনাস্থল থেকে আহত দুই যুবককে উদ্ধার করে প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়৷ তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কল্যাণপুর হাসপাতাল থেকে তাদেরকে জিপি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাইক চালক এর অসাবধানতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ কলানপুর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাস্থল থেকে বাইক উদ্ধারএবং গাড়ি আটক করেছে পুলিশ৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top