News Flash

  • Home
  • Uncategorized
  • বনমন্ত্রীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ প্রমান হলে পদত্যাগের ঘোষণা মেবারের
Image

বনমন্ত্রীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ প্রমান হলে পদত্যাগের ঘোষণা মেবারের

আগরতলা, ২৫ মার্চ (হি. স.) : ত্রিপুরায় বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া-র বিরুদ্ধে বনভূমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে৷ এই ইস্যুতে আজ বিধানসভায় তুমুল হট্টগোল হয়েছে৷ বিরোধী-রা একাধিকবার ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছেন৷ তবে, দিনের শেষে সুদীপ রায় বর্মণ ত্রাতার ভূমিকায় অবতীর্ন হতেই বিরোধীরা কার্যত কোনঠাসা হন৷ বিরোধীদের উদ্দেশ্যে সুদীপ-র প্রশ্ণ, কেলেঙ্কারী কিভাবে হয়েছে ব্যাখ্যা দিন৷ জবাবে তারা সুস্পষ্টভাবে কিছুই বলতে পারেননি৷


আজ ত্রিপুরায় একটি প্রভাতি দৈনিক-এ বনমন্ত্রী জমি কেলেঙ্কারী-তে জড়িত শীর্ষক খবর প্রকাশিত হয়েছে৷ বিধানসভায় শূন্যকালে এই বিষয়টি উত্থাপন বিরোধী-রা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন৷ মুখ্যমন্ত্রী-র স্থানে রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা বিধানসভা-কে অবগত করেন, এমন কোন জমি কাউকেই বরাদ্দ করা হয়নি৷ ত্রিপুরা সরকার অনিয়ম হবে এমন কোন কাজে সম্মতি দেয় না৷ তাতে, অসন্তষ্ট হয়ে বিরোধী-রা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় উপাধ্যক্ষ ১০ মিনিটের অধিবেশন মুলতবি ঘোষণা করেন৷ এরই মধ্যে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া তার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ প্রমাণ হলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন৷ তবে এখানেই থেমে যাননি বিরোধী-রা৷ বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন-এ দাবি করেন বনমন্ত্রী প্রভাব খাটিয়ে বনভূমি দখল নেওয়ার চেষ্টা করছেন৷ সাথে তিনি যোগ করেন, বনমন্ত্রী জমি বন্দোবস্তের আবেদন করেছেন তার প্রমান রয়েছে, অথচ তিনি বেমালুম অস্বীকার করছেন৷ তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, দাবি জানান বিরোধী উপনেতা বাদল চৌধুরী৷


একইভাবে, বিধানসভার বাইরে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া সাংবাদিক-দের মুখোমুখি হয়ে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ পত্রপাঠ খারিজ করে দেন৷ তার সাফ কথা, জমি কেলেঙ্কারী-তে জড়িত অভিযোগ প্রমাণিত হলে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন৷ তার দাবি, এডিসি নির্বাচনে তাকে কালিমালিপ্ত করার জন্যই ঘৃণ্য ষড়যন্ত্র হচ্ছে৷

এদিকে, দ্বিতীয়ার্ধে অধিবেশন শুরু হওয়ার পর বিরোধী-রা পুনরায় বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ তবে, তখন মুখ্যমন্ত্রী বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন, তাই তারা থেমে যান৷ শেষে ত্রাতার ভূমিকায় নামেন বিধায়ক সুদীপ রায় বর্মণ৷ তিনি বলেন, পৈত্রিক ভিটে দখল পাওয়ার জন্য বনমন্ত্রী সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন৷ প্রভাব খাটিয়ে হাতিয়ে নেননি৷ তাতে, কেলেঙ্কারী কোথায় হয়েছে তার কোন প্রমাণ নেই৷ তিনি বিরোধীদের কাছে কেলেঙ্কারির ব্যাখ্যা দেওয়ার আবেদন জানান৷ কিন্ত, বিরোধীরা এ-বিষয়ে কোন সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি৷ শুধু তাই নয়, এডিসি নির্বাচনের লক্ষ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার-র নামে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই অসত্য খবর প্রচারিত করা হচ্ছে৷ এ-বিষয়ে বিরোধী-রা মুখে কুলুপ এটে ছিলেন৷ তাতে মনে হয়েছে দিনের শেষে বনমন্ত্রী-র জমি কেলেঙ্কারী ইস্যুতে বিরোধী-রা কোনঠাসা হয়েছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top