News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন আরপিআই নেতা রামদাস আটবলে
Image

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন আরপিআই নেতা রামদাস আটবলে

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.) : এবার মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সভাপতি রামদাস আটবলে। বৃহস্পতিবার তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানালেন।


আরপিআই নেতা রামদাস আটবলে এদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের বলেন, মহারাষ্ট্রের বর্তমান অস্থির পরিস্থিতির কারণে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানিয়েছি। তিনি অভিযোগ করে বলেন, রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ-র বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে, তার ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। মহারাষ্ট্র সরকার তাঁর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি। আর এই মামলার নিরপেক্ষ তদন্তের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হওয়া প্রয়োজন। কারণ এই সরকার থাকলে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। রাষ্ট্রপতি তাঁকে এ ব্যাপারে বিবেচনা করবেন বলে তাকে আশ্বস্ত করেছেন বলে তিনি জানিয়েছেন।


তিনি রাষ্ট্রপতিকে বলেন, প্রাক্তন পুলিশ কমিশনার পরম বীর সিং রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ বিরুদ্ধে ১০০ কোটি টাকা তোলা ওঠানোর চাপ দিয়েছেন বলে অভিযোগ এবং এন্টিলিয়া কাণ্ডে গ্রেফতার শচীন বাজে সঙ্গে তার যুক্ত থাকার বিষয়টি অবগত করেন তিনি। এর পাশাপাশি বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কারণে রাষ্ট্রপতি শাসন জারি করারও দাবি তিনি জানিয়েছেন।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top