নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ বিশালগড় এর অফিস টিলা এলাকার এক সহজ-সরল মহিলা কর্মচারীর কাছ থেকে স্বাক্ষর আদায় করে প্রতারণা করেছে অপর এক সহকর্মী মহিলা৷ এক বৃদ্ধা সরকারি কর্মচারীর সরলতার সুযোগ নিয়ে তার কাছ থেকে স্বাক্ষর আদায় করে অন্য এক যুবকের নামে কপর্োরেশন থেকে লোন তুলে গাড়ি ক্রয় করে নেয় সহকর্মী অপর এক মহিলা কর্মচারী৷ পরবর্তী সময়ে ঋণ প্রাপক যুবক ঋণের কিস্তির টাকা সময়মত মিটিয়ে না দেওয়ায় সেই বৃদ্ধা সরকারি কর্মচারীর ব্যাংক একাউন্ট থেকে প্রত্যেক মাসে ৭০০০ টাকা করে কেটে নিচ্ছে৷
ঘটনা বিশালগড় মহকুমার অফিস টিলা এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় অফিসটিলা এলাকার জিতেন্দ্র শীল গকুলনগর সিটি আই ক্যাম্পে চাকুরী করতেন৷গত২০০৪ সালে তিনি মারা যান৷ পরবর্তী সময়ে তার স্ত্রী কল্পনা শীল ২০০৭ সালে ডাই ইন হার্নেস প্রকল্পে চাকরিটি পেয়ে সিটি আই ক্যাম্পে যোগ দেন৷ সহজ সরল প্রকৃতির মহিলা কল্পনা শীল৷ চাকরির সুবাদে সেই ক্যাম্পের এক কর্মচারী পূর্ণিমা চক্রবর্তীর সাথে সম্পর্ক হয় কল্পনা শীলের৷ গত দেড় বছর পূর্বে পূর্ণিমা চক্রবর্তী কল্পনা শীলকে সিটি আই ক্যাম্প থেকে গাড়ি করে নিয়ে যায় আগরতলায়৷
সেখানে নিয়ে সেই মহিলার সরলতার সুযোগ নিয়ে পূর্ণিমা চক্রবর্তী তার কাছ থেকে একটি স্বাক্ষর আদায় করে নেয়৷ পরবর্তী সময় ২০১৯ সালের মার্চ মাসের ৩১ তারিখ থেকে কল্পনা শির্লে ব্যাংক একাউন্ট থেকে প্রতি মাসে ৭০০০ টাকা কেটে নিচ্ছে৷ পরবর্তী সময়ে খোঁজখবর নিয়ে ওই মহিলার জানতে পারেন কপর্োরেশন থেকে ইন্দ্রজিত দাস নামে এক যুবক তাকে গ্যারান্টার করে গাড়ি ক্রয় করেছে৷ তা শুনে তিনি হতবাক হয়ে জান৷ তিনি নাকি এ বিষয়ে কিছুই জানেন না খবর নিয়ে জানা যায় পূর্ণিমা চক্রবর্তী কল্পনা শীলের সরলতার সুযোগকে কাজে লাগিয়ে তার কাছ থেকে স্বাক্ষর নিয়ে অন্য এক যুবকের ঋণের গ্যারান্টার করে দেয়৷কল্পনা শীলের দাবি তার সরলতার সুযোগ নিয়ে যে প্রতারণা করেছে তার কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে৷

