News Flash

  • Home
  • Uncategorized
  • কাল থেকে রাজ্যেও শুরু করোনার তৃতীয় দফার টিকাকরণ
Image

কাল থেকে রাজ্যেও শুরু করোনার তৃতীয় দফার টিকাকরণ

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ সারা দেশের সাথে সাযুজ্য রেখে ১ মার্চ থেকে ত্রিপুরায় করোনা-র টিকাকরণে তৃতীয় পর্যায় শুরু হবে৷ ১৬ জানুয়ারি সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও কোভিড টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছিল৷ ১৬ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিপুরায় ১ লক্ষ ১১ হাজার ৪৭২টি টিকার ডোজ দেওয়া হয়েছে৷ আজ শনিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হল-এ সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল৷


তাঁর কথায়, ১ মার্চ থেকে গোটা দেশের সঙ্গে ত্রিপুরায়ও সাধারণ মানুষকে কোভিড-১৯ টিকা দেওয়া হবে৷ তৃতীয় দফায় এই কর্মসুচিতে প্রথমে ৪৫ বছর বয়স থেকে ৫৯ বছর বয়সের নাগরিক যাঁরা নির্দিষ্ট রোগে (ভারত সরকার দ্বারা স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতর চিহ্ণিত রোগ সমূহ) আক্রান্ত তাঁদের কোভিড-১৯ টিকাকরণের আওতায় আনা হবে৷ একই সঙ্গে কো-উইন পোর্টাল-এ নিবন্ধীকৃত সেইসব স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কর্মী এবং প্রথমসারির কর্মী যারা করোনা-র প্রথম ডোজ নিয়েছেন তাঁদের এই পর্যায়ে টিকা দেওয়া হবে৷

তিনি বলেন, তৃতীয় দফায় টিকাকরণের ক্ষেত্রে সাধারণ মানুষ কো-উইন ২.০ পোর্টাল-এ অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন৷ এছাড়াও কোনও কোনও ক্ষেত্রে তাঁরা টিকাকরণ স্থানেও নাম রেজিস্টার করতে পারবেন৷ বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং বেসরকারি হাসপাতালে টিকা দেওয়া হবে৷ এক্ষেত্রে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতালে কেন্দ্রীয় সরকারের ধার্য করা মূল্যে কোভিড টিকা দেওয়া হবে৷ তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুসারে ২০টি রোগে আক্রান্ত (৪৫-৫৯ বছর) গুরুতর অসুস্থ ব্যক্তিকে টিকাদানের এই পর্যায়ে প্রাধান্য দেওয়া হয়েছে৷ কো-উইন ২.০ পোর্টাল অথবা আরোগ্য সেতুতে নাম নথিভুক্ত করার সময় সাধারণ মানুষকে পরিচয় পত্র, জন্মের তারিখ, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স প্যানকার্ড, স্মার্টকার্ড, ভোটার আইডি, কোমর্বিড়িটির সার্টিফিকেট জমা দিতে হবে৷ টিকাকরণস্থানেও তাঁদের পরিচয়পত্র দেখাতে হবে৷ টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮দিন পর দ্বিতীয় ডোজ নেবেন৷


তিনি বলেন, কোভিড-১৯ টিকাকরণের তৃতীয় পর্যায়ে যে-সমস্ত স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কর্মী এবং প্রথমসারির কর্মী যাঁদের কো-উইন পোর্টাল-এ নাম রেজিস্টার হয়নি অথচ টিকার প্রথম ডোজ নেওয়া হয়েছে সেইসব কর্মীরা কো-উইন ২.০ পোর্টাল-এ নাম নথিভুক্ত করাতে পারবেন এবং নিয়ম অনুসারে টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে পারবেন৷

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top