News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে কম্পোজিট রিজিওনাল সেন্টারের নতুন ভবন নির্মাণে ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা কেন্দ্রের
Image

রাজ্যে কম্পোজিট রিজিওনাল সেন্টারের নতুন ভবন নির্মাণে ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা কেন্দ্রের

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি (হি. স.)৷৷ কম্পোজিট রিজিওনাল সেন্টার-র নতুন ভবন নির্মাণে ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন কেন্দ্রীয় সামাজিক ও ন্যায় বিচার ক্ষমতায়ণ মন্ত্রী থাওরচন্দ গেহলট৷ তাঁর প্রতিশ্রুতি, ১-২ মাসের মধ্যে ওই অর্থ ত্রিপুরা-কে বরাদ্দ করা হবে৷


শুক্রবার আগরতলায় প্রবীণ নাগরিক-দের দৈনন্দিন জীবনযাত্রায় প্রয়োজনীয় ব্যবহারের সামগ্রী প্রদানে সামাজিক অধিকারিতা শিবির আয়োজিত হয়েছে৷ ওই শিবিরে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দিব্যাঙ্গদের সশক্তিকরণের চেষ্টা করে চলেছে৷ তেমনি, প্রবীণ নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তায় কেন্দ্রীয় সরকার প্রতিজ্ঞাবদ্ধ৷ তিনি জানান, ২০২০ সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে সমীক্ষা অনুযায়ী ৭৭২৯ জন প্রবীণ নাগরিক-কে চিহ্ণিত করা হয়েছিল৷ তাদের বিভিন্ন সামগ্রী প্রদানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ তাতে, ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ৫২ লক্ষ টাকা৷ কিন্ত, করোনা-র প্রকোপে শিবির আয়োজিত করা সম্ভব হয়নি৷

এদিন তিনি বলেন, এখন পশ্চিম এবং খোয়াই ত্রিপুরা জেলায় ওই যোজনা বাস্তবায়িত হয়েছে৷ কিন্ত, এখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী-র অনুরোধে বাকি ছয় জেলায় ওই যোজনা বাস্তবায়িত হবে৷ ফলে, ত্রিপুরার সব জেলায় প্রবীণ নাগরিকরা ওই যোজনার অধীন সুযোগ-সুবিধা পাবেন বলে আশ্বস্থ করেন তিনি৷ আজ সভায় কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরায় কম্পোজিট রিজিওনাল সেন্টার-র নতুন ভবন নির্মাণে অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন৷ তাঁর কথায়, গত বছর ত্রিপুরা সফরে এসে কম্পোজিট রিজিওনাল সেন্টার-র ঘোষণা দিয়েছিলাম৷ সে মোতাবেক ওই সেন্টারের জন্য এখন নতুন ভবনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরা সরকার ওই সেন্টারের নতুন ভবন নির্মাণে ৭ একর জমি-র বন্দোবস্ত করেছে৷ তাই, ১-২ মাসের মধ্যে নতুন ভবন নির্মাণে ২০ কোটি টাকা ত্রিপুরা-কে বরাদ্দ করা হবে, প্রতিশ্রুতি দেন তিনি৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top