News Flash

  • Home
  • Uncategorized
  • জোটে থাকা কিংবা বেরিয়ে যাওয়া সবটাই আইপিএফটির উপর নির্ভর করছে : বিজেপি
Image

জোটে থাকা কিংবা বেরিয়ে যাওয়া সবটাই আইপিএফটির উপর নির্ভর করছে : বিজেপি

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি (হি. স.) ৷৷ জোট ধর্ম বজায় রেখে ত্রিপুরা উপজাতি স্ব-শাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচন নিয়ে ভবিষ্যতে বিজেপি-র সাথে বৈঠকের জন্য আইপিএফটি-কেই ইচ্ছা প্রকাশ করতে হবে৷ কারণ, ত্রিপুরায় শাসক জোট শরিক আইপিএফটি ইতিমধ্যে জোট ধর্ম ভেঙে অন্য দলের সাথে আতাত করেছে৷ ফলে, জোটে থাকা কিংবা জোট ভেঙে বেরিয়ে যাওয়া, সবটাই এখন শুধুমাত্র আইপিএফটি-র উপর নির্ভর করছে৷ আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে আইপিএফটি-র সাম্প্রতিক ভূমিকা নিয়ে এইভাবেই বিরক্তি প্রকাশ করেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ তাঁর কথায়, জোট আমাদের লক্ষ্য নয়৷ এডিসিতে মানুষের কাছে ত্রিপুরা সরকারের উন্নয়নমূলক কাজকর্মের পরিষেবা পৌছে দেওয়ার জন্য অনুকুল পরিবেশের প্রয়োজন৷ সাথে তিনি আইপিএফটি সাধারণ সম্পাদক তথা জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়াকে নিশানা করে বলেন, সরকারের কাজকর্মে সন্তষ্ট নন কেন, তার জবাবদিহি করতে তিনিও দায়বদ্ধ৷


এদিন তিনি বলেন, বিজেপি-র ১০ জন জনজাতি বিধায়ক এবং এক সাংসদ আইপিএফটি-র সাথে পাহাড় ভোটে কোন অবস্থায় জোট না করার জন্য দলের প্রদেশ সভাপতিকে চিঠি দিয়েছেন৷ এবিষয়ে নবেন্দুবাবু বলেন, আইপিএফটির সাথে আমরা এখনও জোটে রয়েছি৷ তাদের সাথে এডিসি নির্বাচন নিয়ে বৈঠক হয়েছে৷ কিন্ত, তারা একাধিকবার বৈঠকের আমন্ত্রণ জানানো সত্ত্বেও আসেননি৷ তবে, এখন তারা জোট ধর্ম ভেঙ্গে অন্য দলের সাথে আতাত করেছে বলে প্রকাশিত খবরে জানতে পেরেছি৷


তাঁর কথায়, জোট ধর্ম বজায় রাখা কিংবা জোট ভেঙ্গে বেরিয়ে যাওয়া সম্পূর্নই তাদের নিজস্ব বিষয়৷ তাদের সাংগঠনিক বিষয়ে কোন মন্তব্য করতে চাই না৷ তবে, জোট ধর্ম পালন না করার জন্য উপযুক্ত সময়ে বিজেপিও সিদ্ধান্ত নেবে৷ তাঁর সাফ কথা, আইপিএফটি জোট ভেঙ্গে বেরিয়ে যেতে চাইলে আমাদের কোন আপত্তি নেই৷ এক্ষেত্রে এডিসি নির্বাচনে আমরা একা লড়াইয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত৷ তবে আশ্চর্যের বিষয় হল, তাদের ভিন্ন নেতা ভিন্ন মত পোষণ করছেন৷


নবেন্দুর দাবি, ত্রিপুরা সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যানমুখী সিদ্ধান্ত এডিসির মানুষের কাছে পৌছে দেওয়ার অনুকুল পরিবেশর ভীষণ প্রয়োজন রয়েছে৷ তবেই, এডিসিতেও উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করা সম্ভব হবে৷ তিনি বলেন, ইতিপূর্বে এডিসি নিয়ে আইপিএফটির সাথে আলোচনা হয়েছে৷ এখন ভবিষ্যতেও আলোচনার জন্য তাদের সিদ্ধান্ত নিতে হবে৷ তারা ইচ্ছা প্রকাশ করলে তবেই বৈঠক হবে৷


আজ নবেন্দু ত্রিপুরা সরকারের কাজকর্ম নিয়ে অসন্তোষের বিষয়ে জনজাতি কল্যাণ মন্ত্রী তথা আইপিএফটি সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া-র বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন৷ তিনি বলেন, ত্রিপুরা মন্ত্রিসভায় আইপিএফটি-র দুই জন নেতা গুরুত্বপূর্ন দফতর সামলাচ্ছেন৷ ফলে, সরকারের কাজকর্মে অসন্তোষ নিয়ে জবাবদিহি করতে তারাও দায়বদ্ধ৷ অক্ষমতা কোথায় তা খুঁজে বের করে জনগণকে জানানোর দায়িত্ব তাদেরও সমানভাবে রয়েছে৷ তাঁর সাফ কথা, জোট আমাদের লক্ষ্য নয়, এডিসি-র উন্নয়নই মুখ্য৷


এদিন তিনি গ্রেটার তিপ্রাল্যান্ডর দাবিকে কড়া ভাষায় বিধেছেন৷ তাঁর কথায়, গ্রেটার তিপ্রাল্যান্ডের ব্যাখ্যা এখনও স্পষ্ট নয়৷ সমস্ত কিছুই এখনও ভীষণ ঘোলাটে৷ তাঁর কটাক্ষ, শুধু জিগির তোলার জন্য গ্রেটার তিপ্রাল্যান্ডের আওয়াজ উঠছে৷ তাতে, জাতিগত বিদ্বেষ ছড়ানোর চেষ্টা স্পষ্ট দেখা যাচ্ছে৷ আজ তিনি সাফ জানিয়েছেন, আগামীদিনে পুর ও নগর সংস্থা নির্বাচনেও বিজেপি একা প্রতিদ্বন্দ্বিতায় প্রস্তুত রয়েছে৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top