News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের পৃথক স্থানে অগ্ণিকান্ড
Image

রাজ্যের পৃথক স্থানে অগ্ণিকান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ তেলিয়ামুড়া, ২৬ ফেব্রুয়ারি৷৷ শুক্রবার সন্ধ্যয় আগরতলা শহরের মিলনচক্র এলাকায় একটি বাড়িতে অগ্ণিকান্ডে বসতঘর পুড়ে গিয়েছে৷ বাধারঘাট ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ আগুন লাগার কারণ হিসেবে ফায়ার সার্ভিসের কর্মীদের অনুমান বৈদ্যুতিন সর্ট সার্কিট৷


ভয়াবহ অগ্ণিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল তেলিয়ামুড়া পুলিন পুর এলাকার একটি বসতবাড়ি এবং পার্শবর্তী দোকানপাট৷শুক্রবার তেলিয়ামুড়া থানা এলাকার পুলিন পুর এ একটি ওয়েল্ডিং হাউজের দোকান থেকে ওয়েল্ডিং এর আগুন ছিটকে পড়ে পার্শবর্তী একটি বাড়ির বনের কুঞ্জে আগুন ধরে যায়৷ দিন-দুপুরে আগুন লাগার সাথে সাথেই স্থানীয় লোকজন এবং পরিবারের লোকজন এগিয়ে যান৷ খবর পাঠানো হয় তেলিয়ামুড়া দমকল বাহিনীকে৷খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন আয়ত্তে আনে৷ বনের কুঞ্জির পাশেই রয়েছে কল্পনা দাস এর বসতঘর৷ তাতে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন এবং পার্শবর্তী এলাকার জনগণ৷

দমকল বাহিনীর জওয়ানরা এসে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে৷ তাতে সফল হয় দমকল বাহিনীর জওয়ানরা৷ফলে ভয়াবহ অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে বসতঘর এবং পার্শবর্তী দোকানপাট গুলি৷ বাড়ির মালিক জানিয়েছেন তাদের বাড়ির পাশেই রয়েছে ওয়েল্ডিং এর দোকান৷ সেখান থেকেই আগুন ছিটকে এসে বনের কুঞ্জিতে পরে৷বসত ঘরের পাশেই এভাবে ওয়েল্ডিং এর দোকান চালানোর ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদানের জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top