News Flash

  • Home
  • Uncategorized
  • নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু কল্যাণপুরে
Image

নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু কল্যাণপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ কল্যাণপুর থানা এলাকার দ্বারিকাপুরে খোয়াই নদীতে পড়ে এক ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত শ্রমিকের নাম রাকেশ মাইনাজ৷ সে বহির রাজ্যের শ্রমিক৷ কল্যাণপুর থানার দ্বারিকাপুর এলাকায় খোয়াই নদী থেকে ইটভাটা শ্রমিক এর মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


জানা গেছে গত কয়েক মাস আগে বহি রাজ্য থেকে কাজের সন্ধানে ত্রিপুরায় আসে শ্রমিক পরিবারটি৷ তারা ডিবিআই ইট ভাটায় কাজ করতো৷ ভাটার ম্যানাজার জানান গতকাল তাদের পেমেন্ট হয়েছে৷ রাকেশ নামে এই শ্রমিক দোকানে জিনিস ক্রয় করতে গিয়ে আকন্ঠ মদ্যপান করে৷ আকন্ঠ মদ্যপান করে ফেরার পথে খোয়াই নদীর জলে পড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ রাতে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি৷বৃহস্পতিবার খোয়াই নদীর জলে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন৷ খবর পেয়ে ইটভাটার অন্যান্য শ্রমিকরাও সেখানে ছুটে যান৷ খবর দেওয়া হয় কল্যাণপুর থানার পুলিশকে৷পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ এব্যাপারে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণপুর থানার পুলিশ৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top