News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধী দলের উপনেতার বাড়ি ঘেরাও, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Image

বিরোধী দলের উপনেতার বাড়ি ঘেরাও, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৫ ফেব্রুয়ারি৷৷ বিলোনিয়া কলেজ স্কোয়ারস্থিত বিরোধী দলের উপদলীয় নেতা বাদল চৌধুরীর বাসভবনে সামনে ঘেরাও হামলা সংগঠিত করার প্রতিবাদে বিলোনিয়াতে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে মহাকুমা জুড়ে৷


শাসক বিজেপি দলের বিরুদ্ধে অভিযোগ তোলে ঘটনার তীব্র নিন্দা ধীক্কার জানিয়ে বিক্ষোভ মিছিল করার পর বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ সিপিআইএম বিলোনিয়া মহকুমা অফিসে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন৷ এই দিনের আহূত সাংবাদিক সম্মেলন থেকে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সিপিআইএম নেতৃত্বরা৷

পার্টি অফিসে এই দিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার , পাটির মহাকুমা সম্পাদক তাপস দত্ত , তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস , ক্ষেত মজুরের নেতা দীপঙ্কর সেন৷ উপস্থিত নেতৃত্বরা আয়োজিত সাংবাদিক সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা ও সমালোচনা করে বলেন নির্বাচনের আগে বিজেপির যে প্রতিশ্রুতি দিয়েছিল তা একটিও পালন করেনি৷


যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করে , প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়ে, তাদের ব্যর্থতা ঢাকতে বিরোধী দলের উপর দোষ চাপিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এধরনের হামলা হুজ্জতি করছে বলে জানান৷ এছাড়া আরো বলেন বিজেপি সরকার আসার পর বাদল চৌধুরীকে হেনস্তা করার জন্য মামলা করার পর , সিবিআই দিয়ে তদন্ত করার পরেও বাদল চৌধুরীর কে দোষী সাব্যস্ত করতে পারে নি৷ সিবিআই ক্লিন চার্জশিট দিয়ে দেয়৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top