News Flash

  • Home
  • Uncategorized
  • সিরিয়াকে সাহায্য ভারতের, রাষ্ট্রসংঘে জানালেন টি এস তিরুমূর্তি
Image

সিরিয়াকে সাহায্য ভারতের, রাষ্ট্রসংঘে জানালেন টি এস তিরুমূর্তি

জেনেভা, ২৬ ফেব্রুয়ারি (হি. স.) : সিরিয়ার আবেদনে সাড়া দিয়ে সেদেশে দু’হাজার মেট্রিক টন চাল পাঠিয়েছে ভারত । শুক্রবার রাষ্ট্রসংঘে এই তথ্য দিয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানিয়েছেন সিরিয়ার সরকার থেকে জরুরি মানবিক সহায়তার জন্য অনুরোধ করার পরই তাদের সেই আবেদনে সাড়া দিয়ে ভারত এই ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ।  

আমেরিকা ও রাশিয়ার ক্ষমতা বিস্তারের লড়াইয়ে মধ্যপ্রাচ্যের দেশটি কার্যত দাবার বোর্ডে পরিণত হয়েছে। আর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আসাদপন্থী ও বিদ্রোহীদের লড়াইয়ে গুঁড়িয়ে গিয়েছে হাসপাতাল। প্রচণ্ড অভাব দেখা দিয়েছে খাবার ও পানীয় জলের। এহেন সংকটে দেশটির পাশে দাঁড়িয়েছে ভারত। শুক্রবার রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানিয়েছেন, এই সংকটের সময় সিরিয়ার জনগণের পাশে দাঁড়িয়েছে ভারত। তিনি বলেন, “দেশটিতে চলা প্রচণ্ড ডামাডোলের সময় সিরিয়ার জনগণের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে ভারত। চলতি মাসের শুরুর দিকে আমাদের কাছে জরুরি ভিত্তিতে সাহায্য চেয়ে আরজি জানিয়েছিল সিরিয়ার সরকার। মানবিকতার খাতিরে সেই ডাকে সাড়া দিয়ে এপর্যন্ত ২ হাজার মেট্রিক টন চাল সে দেশে পাঠিয়েছি আমরা। তবে আন্তঃসীমান্ত ত্রাণ বিলি করার সময় দেশটির ভৌগলিক সীমানা, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান জানাতে হবে। এছাড়া, সে দেশে সব দলেরই উচিত ত্রাণকর্মীদের সুরক্ষা প্রদান করা।”

উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে রয়েছে রাশিয়া ও ইরান। পালটা বিদ্রোহী বাহিনী ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফ্রন্ট’কে মদত দিচ্ছে আমেরিকা। ইসলামিক স্টেটের পতনের পর সিরিয়ায় শরণার্থীদের রক্ষা ও কুর্দ জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের নামে সিরিয়ার একটি অংশ দখল করেছে তুরস্ক। একই সঙ্গে আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগও রয়েছে। এহেন জটিল পরিস্থিতিতে ইঙ্গিতে প্রেসিডেন্ট আসাদের পাশে থাকার বার্তা দিয়েছে নয়াদিল্লি। রাসায়নিক হাতিয়ার ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে ভারত সাফ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। রাসায়নিক হাতিয়ার নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top